পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খারাপ বোলিংয়ের প্রদর্শন অর্জুন তেন্ডুলকারের, ১ ওভারে দিলেন ৩১ রান

Arjun Tendulkar
Arjun Tendulkar. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩১ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং পাঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।

পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫৮ রান করেছিল পাঞ্জাব কিংস। তারপর মিডিল ওভারে ম্যাচে কামব্যাক করে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। দুই ওপেনার ম্যাথু শর্ট এবং প্রভসিমরন সিং যথাক্রমে ১০ বলে ১১ এবং ১৭ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন বেশি রান করতে পারেননি। তিনি ১২ বলে মাত্র ১০ রান করে পীযুষ চাওলার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

অধিনায়ক স্যাম কারান এবং হারপ্রীত সিং ভাটিয়া ম্যাচের ১৬ তম ওভারে মাঠে ঝড় তোলেন। অর্জুন তেন্ডুলকারের সেই ওভারে তারা দুজনে মিলে ৩১ রান করেন। সেই ওভারে যথাক্রমে ৬, ওয়াইড, ৪, ১, ৪, ৬, নো বল – ৪, ৪ রান হয়। ৩১ রানের এই ওভারটি ছিল এই আইপিএলের সবথেকে ব্যয়বহুল ওভার। তার সাথে যশ দয়ালের নামও রয়েছে। অর্জুন ৩ ওভারে ৪৮ রান দেন।

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন স্যাম কারান এবং হারপ্রীত সিং ভাটিয়া

স্যাম কারান এবং হারপ্রীত সিং ভাটিয়া মিলে ৯২ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। স্যাম কারান ২৯ বলে ৫৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। হারপ্রীত সিং ভাটিয়া ৪টি চার এবং ২টি ছয় সহ ২৮ বলে ৪১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

শেষে জিতেশ শর্মা ৭ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৪টি ছয়। পীযুষ চাওলা এবং ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন। অর্জুন তেন্ডুলকার, জেসন বেহরেনডর্ফ এবং জোফরা আর্চার ১টি করে উইকেট নেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ২১৪ রান করে পাঞ্জাব কিংস। দ্বিতীয় ইনিংসে কি হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp