গুজরাতের বিরুদ্ধে নিকোলাস পুরাণের বিধ্বংসী ইনিংস, ব্রায়ান লারাকেই সমস্ত কৃতিত্ব ক্যারিবিয়ান তারকার

Nicholas Pooran and Brian Lara
Nicholas Pooran and Brian Lara. (Photo Source: IPL/BCCI)

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত আইপিএলের মঞ্চে নিজের স্বমহিমায় ফিরিছেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হায়দরাবাদের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় তিনি। কেন উইলিয়ামসন বড় রান করে জয়ের ভিতটা গড়ে দিয়ে গেলেও, সেই রাস্তায় হেঁটে শেষপর্যন্ত হায়দরাবাদের জয় নিশ্চিত করেছিলেন নিকোলাস পুরাণ। দীর্ঘদিন পর ফের তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝড়। ম্যাচ শেষে সেই নিকোলাস পুরাণের মুখে ব্রায়ান লারার কথাই শোনা গেল।

এবারের আইপিএলে শুরুটা একেবারে ভালভাবে করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। বরং পরপর ম্যাচ হেরে ক্রমশই সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল তাদের। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় এবার তারা। যদিও সেই ম্যাচে পুরানকে সেই ফর্মে দেখা যায়নি। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও তাদের জয়ের ধারা অব্যহত। ৮ উইকেটে বড় জায় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেখানেই শেষ মুহূর্তে মাঠে দেখা গিয়েছিল নিকোলাস পুরাণের ঝড়।

কেন উইলিয়ামসন এদিন ৪৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ম্যাচে তখনও একটা হাড্ডহাড্ডি লড়াই ছিল। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল নিকালাস পুরাণের বিধ্বংসী ইনিংস। কের পর এক চার-ছক্কায় প্রতপক্ষ বোলারদের বিধ্বস্ত করে দিয়েছিলেন তিনি। তাঁর ১৮ বলে ৩৪ রানের ঝোরো ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারের প্রথম বলেই বিরাট ওভার বাউন্ডারি হাকিয়ে উইলিয়ামসনদের নিশ্চিন্ত করেছিলেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর মতো তারকার ছন্দে ফেরা যেকোনও দলকেই যে স্বস্তি এনে দেবে তা বলাই বাহুল্য।

ব্রায়ান লারাকে নিজের পারফম্যান্সের কৃতিত্ব দিলেন নিকালোস পুরাণ

যদিও নিকোলাস পুরাণ কিন্তু তাঁর এই পারফরম্যান্সের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন কিংবদন্তী ব্রায়ান লারাকেই। ম্যাচ শেষে সেই কথাই শোনা গিয়েছে নিকোলাস পুরাণের মুখে। তিনি জানিয়েছেন, “ব্রায়ান যখন এখানে রয়েছেন, ব্যাটিং নিয়ে কথা বলার মতো সেরা লোকটাকেই পেয়ে গিয়েছি। আর বিশেষ করে তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। শুধু আমাকেই নয় দলের আরও অন্যান্য তরুণ ক্রিকেটারদেরও তিনি যথেষ্ট সাহায্য করছেন। আমাদের ব্যাটিং ইউনিটের অগ্রগতি দেখেই আশা করি তা বোঝা যাচ্ছে। প্রথম ওভারটা আমাদের জন্য ঠিকঠাক না হলেও, তাগেরকে একদম টিক জায়গাতেই আটকে রাখতে পেরেছিলাম আমরা। তবে বেশ কিছু ক্যাচ মিস হচ্ছে আমাদের, সেদিকেই এবার নজর দিতে হবে”।

টানা তিনম্যাচ জেতার পর এই প্রথমবার এবারের আইপিএলে গুজরাত টাইটান্স হারের সম্মূখীন হয়েছে। হতাশা তো রয়েছেই, ম্যাচ শেষে গুজরাতের হারের প্রধান কারণ জানাতেও দ্বিধা করেননি হার্দিক পান্ডিয়া। তারা ১৬০ রান করলেও, এদিনের ম্যাচে আরও ১০ থেকে ১৫ রান  তাদের বেশী করা উচিত্ ছিল বলেই মনে করেন হার্দিক।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ পরপর দুই ম্যাচের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসটাই এখন ধরে রাখতে চায়। নিকোলাস পুরাণের কথায় তো অন্তত তেমনই ইঙ্গিত। এবারের আইপিএলের মেগা নিলামে বিরাট অঙ্কে তাঁকে দলে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচে না পারলেও, তিনিও এবার ছন্দে ফিরেছেন। ভবিষ্যতে আরও বড় পারফম্যান্স নিকোলাস পুরাণ দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp