গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসায় ইউসুফ পাঠান
আপডেট করা - Apr 16, 2023 6:02 pm

এই মুহূর্তে আইপিএলের পযেন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। রবিবার রাতেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের আগেই রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর মতে রাজস্থান রয়্যালসকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন সঞ্জু স্যামসন, একজন দক্ষ অধিনায়কের পরিচয়ই দিচ্ছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সঞ্জু স্যামসনের বা নেতৃত্ব দেখার ব্যপারে আশাবাদী প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান।
গতবারের আইপিএলে সঞ্জু স্যামসনের নেতৃত্বেই ফাইনালে পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। ফাইনালের মঞ্চে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারেনি রাজস্থান রয়্যালস। সেই পরিসংখ্যানই এূার বদলাতে চায় রাজস্থান রয়্যাল। সেই ম্যাচের আগেই সঞ্জু স্যামসনের নেতৃত্বের প্রশংসায় প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। এবারের আইপিএলেও সঞ্জু স্যামসন দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই হেরেছে রাজস্থান রয়্যালস। সেইসঙ্গে সঞ্জু স্যামসনের ব্যাটে রানের ঝলকও দেখা গিয়েছে।
সঞ্জু স্যামসনের নেতৃত্বে মাত্র একটি ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস
রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। এবার রাজস্থান রয়্যালসের হে নেতৃত্বে যেমন নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। তেমনই নিজের পারফরম্যান্সও দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যে আইপিেলে দুটো অর্ধশতরানও পেয়ে গিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই এবারের আইপিএলে শীর্ষস্থানেও পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সঞ্জু স্যামসনকে নেতৃ্ত্বে রাজস্থান রয়্যাল সাফল্য পায় কিনা তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে ইউসুফ পাঠান জানিয়েছেন, “আইপিএল ২০২৩-এ রাজস্থান রয়্যালসকে অনেক বেশী শক্তিশালী দল দেখাচ্ছে এখন। সেইসঙ্গে এই মরসুমে অসাধারম পারফরম্যান্সও দেখাচ্ছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে এবার তাদের ব্যাটিং লাইন আপকে আরও বেশী শক্তিশালী দেখাচ্ছে। একইসঙ্গে তাদের দলে দক্ষ বোলাররাও রয়েছে। এচাড়া একজনম দক্ষ নেতার মতো রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন”।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ওপেনারদের দাপুটে ব্যাটিংয়ের কাছেই হার মানছে বেশীরভাগ দল। জস বাটলার থেকে যসস্বী জওসওয়ালরা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন। বোলিংয়েও ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনরা দুরন্ত ছন্দে রয়েছেন। গতম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতেছিল রাজস্থান রয়্যালস। সেই জয় যে রাজস্থানের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই তাদের মাঠে নামার অপেক্ষা।