আইপিএল ২০২৩, ম্যাচ ২২ঃ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স হেড টু হেড পরিসংখ্যান
আপডেট করা - Apr 15, 2023 9:48 pm

রবিবার আইপিএলের মঞ্চে মেগা ডুয়েল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ খানের শহরে রোহিত শর্মার দলকে কলকাতার নাইটরা হারাতে পারে কিনা তা তো সময়ই বলবে। শনিবার সন্ধেতেই মুম্বইয়ে পা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন আর মাঠে পা রাখেনি কলকাতার নাইটরা। বিমান বন্দরেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নাইট ভক্তরা। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএলে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চারটির মধ্যে দুটো ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতার নাইটরা। সেখানে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবার প্রতমবার জয়ের মুখ দেখেছে পাংচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিততে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সেই লক্ষ্যই পূরণ করতে চায় তারা।
আইপিএলের মঞ্চে পরিসংখ্যান কিন্তু অন্য কথাই বলছে। এবার কলকাতা নাইট রাইডার্স অসাধারণ ফর্মে থাকলেও আইপিেলের মঞ্চে পরিসংখ্যানের বিচারে কিন্তু এনেকটাই পিছিয়ে রয়েছে তারা। অখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডর্স মুখোমুখি হয়েচথে ৩১বার। সেখানেই ২২ বারই জয় পেয়েছে মুম্বি ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিততে পেরেছে মাত্র ৯ বার। যদিও আবার এই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রান রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ২৩২ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সর্বোচ্চ রান রয়েছে ২১০।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান
ম্যাচ – ৩১
মু্মভই ইন্ডিয়ান্স জয়ী – ২২
কলকাতা নাইট রাইডার্স জয়ী – ৯
২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। সেখানেই ২০১০ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বেশীরভাগ মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে হারাতে সফল হয়েছে। ২০২২ সাল বাদ দিলে প্রতি মরসুমেই কলকাতা নাইট রাইডার্সকে হারাতে সফল হয়েছিল মুম্বি ইন্ডিয়ান্স। রবিবার এই মরসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডি্য়ান্স। এবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্স জয় পায় কিনা সেটাই দেখার।