আইপিএল ২০২৩, ম্যাচ ২৩: জিটি বনাম আরআর, প্রিভিউ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
আপডেট করা - Apr 15, 2023 6:52 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৩ তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স (জিটি) এবং রাজস্থান রয়্যালস (আরআর) একে অপরের মুখোমুখি হবে। জিটি এবং আরআর উভয় দলই এখনও অবধি ৪টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৩টি ম্যাচে জিতেছে।
নিজেদের প্ৰথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিরুদ্ধে পরাজিত হয়েছিল গুজরাট জায়ান্টাস। তারপর চতুর্থ ম্যাচে পঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৬ উইকেটে হারিয়ে আবার জয়ে ফিরেছিল জিটি। শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে দলকে জিতিয়েছিলেন রাহুল তেওয়াতিয়া। মোহিত শর্মা বল হাতে দারুন প্রদর্শন করেছিলেন। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। মোহিত এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন। শুভমন গিল ৪৯ বলে ৬৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
অন্যদিকে, রাজস্থান রয়্যালস নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) ৩ রানে পরাজিত করেছিল। আরআরের ওপেনার জস বাটলার ৩৬ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তাদের দলের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল যথাক্রমে ৪ ওভারে ২৫ রান এবং ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
পিচ কন্ডিশন
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটসম্যানরা অনেক সুযোগ-সুবিধা পাবেন। এই পিচে ২০০-এর উপর রান হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বোলারদের অনেক বুদ্ধি করে বল করতে হবে, নাহলে ব্যাটসম্যানরা খুব সহজেই রান করতে পারবে। এই মাঠে টসজয়ী দল রান তাড়া করার কথা ভাবতে পারে।
হেড-টু-হেড
ম্যাচ – ৩ | গুজরাট টাইটান্স – ৩ | রাজস্থান রয়্যালস – ০
উভয় দলের কম্বিনেশন
গুজরাট টাইটান্স
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রাশিদ খান, আলজারি জোসেফ, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, জশুয়া লিটল।
রাজস্থান রয়্যালস
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কল, শিমরণ হেটমায়ার, ধ্রুভ জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট।
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ