আইপিএল ২০২৩, ম্যাচ ২৩ঃ গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএলের মঞ্চে এবার দুরন্ত ফর্মে রয়েছে গুজরাত টাইটান্স। আইপিেলের মঞ্চে তিন ম্যাচ জিতে এই মুহর্তে লিগ টেবিলে দুু নম্বরে রয়েছে তারা। এবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স বাহিনী। এবারের আইপিএলে এই দুই দলই দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করছ। যদিও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের কাছে একটিও ম্যাচে হারেনি গুজরাত টাইটান্স। ঘরের মাঠে সেই ধারা অব্যহত রেখে শীর্ষস্থানে পৌঁছনোই এখন প্রধান লক্ষ্য গুজরাত টাইটান্সের। রাজস্থানের বিরুদ্ধে জয়ের প্রস্তুতিতেই ব্যস্ত তারা।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের ওপেনিং পার্টনারসিপ দুরন্ত ফর্মে রয়েছে এবার। জস বাটলার এবং যসস্বী জয়সওয়াল যে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও রাজস্থান রয়্যালসের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে প্রস্তুতিও। সেইসঙ্গে বোলিংয়েও এবার তাদের অসাধারণ ফর্মে রয়েছেন তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। শেষ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনও অসাধারম পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। এ্ই ম্যাচে তাঁর ওপরও যে রাজস্থান রয়্যাল ভরসা করছে তা বলাই বাহুল্য। সেইসঙ্গে আইপিেলের মঞ্চে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে রয়েছে রাজস্থান রয়্যালস।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

ঋদ্ধিমান সাহা,  শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জশুয়া লিটল।

রাজস্থান রয়্যালস

জস বাটলার, যসশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদূত পাড়িক্কল, শিমরণ হেটমায়ার, ধ্রুভ জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট।

প্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

জস বাটলার

গতবারের পর এবারের আইপিএলেও দুরন্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওরেনার জস বাটলার। ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে সেখানে তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে জস বাটলারের। এই ম্যাচেও যে জস বাটলার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

শুভমন গিল

গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন শুভমন গিল। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের জয়ের রাস্তায় ফেরার অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। তাঁর অর্ধশতরানে ভর করেই জয়ের রাস্তায় হেঁটেচিল গুজরাত টাইটান্স। ওপেনিংয়ে শুভমন গিলই যে গুজরাত টাইটান্সকে ভরসা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

অল রাউন্ডার

হার্দিক পান্ডিয়া

গতবারের আইপিএলে অএল রাউন্ডার হিসাবে দুরন্ত পারফর্ম্যান্স দেখালেও এূবার েখনও প্রযন্ত সেই ঝলক দেখা যায়নি। কিন্তু গুজরাত টাইটান্স যে অধিনায়ক হার্দিক পান্ডি.ার অল রাউফন্ড পারফর্ম্যান্সের ওপর ভরসা করে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অধিনায়কের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

রবিচন্দ্রন অশ্বিন

রাজস্থান রয়্যালসের হয়ে শেষ ম্যাচেই ফের একবার অল রাউন্ড পারফর্ম্যান্স দিতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। শেষম্যাচে ব্যাট হাতে যেমন ৩০ রান করেছিলেন, তেমনই উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে সেরা ক্রিকেটারও হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

বোলার

মহম্মদ সামি

এবারের আইপিএলেই ১০০ উইকেটের মালিক হয়েছেন মহম্মদ সামি। তাঁর হাত ধরেই এসেছে একের পর এক সেরা পারফরম্যান্স। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৫টি উইকেট রয়েছে মহম্মদ সামির।  দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি।

রশিদ খান

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে প্রতি ম্যাচেই উইকেট রয়েছে রশিদ খানের। সেইসঙ্গে আইপিএল ২০২৩-এ একমাত্র হ্যাটট্রিকও করেছেন রশিদ খানই। দুটো ম্যাচে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন তিনি। এই মুহূর্তে আইপিএলে ৯টি উইকেট রয়েছে রশিদ খানের।

ট্রেন্ট বোল্ট

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ট্রেন্ট বোল্ট। ইতিমধ্যেই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন েই তারকা পেসার। তারমধ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার গুজরাতের বিরুদ্ধেও রাজস্থান রয়্যালসের অন্যতম অস্ত্র ট্রেন্ট বোল্ট।

গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার, শুভমন গিল, সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, শিমরণ হেটমায়ার, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, রশিদ খান, ট্রেন্ট বোল্ট, আলজারি জোসেফ।

close whatsapp