আইপিএল ২০২৩, ম্যাচ ১৯ঃ কেকেআর বনাম এসআরএইচ ম্যাচ শেষে পরিবর্তিত পয়েন্ট তালিকা

Harry Brook
Harry Brook. (Photo Source: IPL/BCCI)

ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা।  গোটা ম্যাচ জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এদিন প্রথম পর্বে ছিল হ্যারি ব্রুকসের বিধ্বংসী ইনিংস। তাঁর হাত ধরেই এল এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরী। তেমনই কেকেআরের ব্যাটিংয়ের সময়  রানের ঝড় দেখা গেল  কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানার ব্যাটে। সেইসঙ্গে রিঙ্কু সিং.য়ের ব্যাটেও দেখা গেল রানের ঝলক। শেষপর্যন্ত নাইট রাইডার্স হেরে গেলেও, এদিন ইডেনে ছিল শুধুই রানের ফোয়ারা।

এই ম্যাচ হেরে গেলেও অবশ্য কলকাতা নাইট রাইডার্স নিজেদের জায়গা ধরেই রাখল। পয়েন্টে টেবিলে এখনও পর্যন্ত চতুর্থ স্থানেই নিজেদের জায়গা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। তবে একেবারে শেষ জায়গা থেকে এবার কয়েক ধাপ ওপরে ইঠল সানরাইজার্স হায়দরাবাদ। রোহিত সর্মার মুম্বই ইন্ডিয়ান্স এহং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে সাত নম্বর স্থানে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। পরপর দুই ম্যাচ জিতে সানরািজার্স হায়দরাবাদের পয়েন্ট এখন ৪। তারা খেলেছে ৪ ম্যাচ।

গত ম্যাচ জেতার পরই এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল তারা। ইডেন গার্ডেন্সে সানরইজার্স হায়দরাবাদের রেকর্ড খুব একটা ভাল ছিল না। বরং অনেকাই পিছিয়ে ছিল তারা। সেই জায়গা থেকেই এদিন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুকের হাত ধরে শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ব্রিটিশ তারকা সেঞ্চুরীতে ভর করেই নািট রাইডার্সের বিরুদ্ধে রামনের পাহাড় তৈরি করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। বড় ব্যবধানে জয়ের সঙ্গে এদিন রানরেটেও বড়সড় পার্থক্য গড়ার লক্ষ্য ছিল তাদের। জিততে পারলেও এখনও রানরেটে বেশ খানিকটা পিছিয়েই রইল সানরাইডার্স হায়দরাবাদ।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
রাজস্থান রয়্যালস +১.৫৮৮
লখনউ সুপার জায়ান্টস +১.০৪৮
গুজরাত টাইটান্স +০.৩৪১
কলকাতা নাইট রাইডার্স +০.৭১১
চেন্নাই সুপার কিংস +০.২২৫
পঞ্জাব কিংস -০.২২৬
সানরাইজার্স হায়দরাবাদ -০.৮২২
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.৮০০
মুম্বই ইন্ডিয়ান্স -০.৮৭৯
দিল্লি ক্যাপিটালস -১.৫৭৬

সানরাইজার্স হায়দরাবাদের ২২৮ রানের জবাবে নেমে ২০৫ রানেই থামতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এদিন নাইটদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন নীতিশ রানা। তিনি করেছেন ৪১ বলে ৭৫ রানের ইনিংস। রিঙ্কু সিং করেছেন ৩১ বলে ৫৮ রানের ইনিংস। তাদের হাত ধরেই মাত্র ২৩ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রানরেট +০.৭১১ রেখে চতুর্থ স্থানই ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।

close whatsapp