মুম্বই ইন্ডিয়ান্স কীভাবে জয়ের ধারা ধরে রাখে সেদিকেই নজর রয়েছে সুনীল গাভাসকরের
আপডেট করা - Apr 16, 2023 2:56 pm

আইপিএলের মঞ্চে প্রতম দুই ম্যাচ হারলেও অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিয়েছে তারা। সেই ম্যাচেই দীর্ঘ ৮০০ দিন পর আইপিএলের মঞ্চে অর্ধশতরান পেয়েছেন রোহিত শর্মা। এবার ঘরের মাঠে তারা কলকাতা নািট রাইডার্সের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সদ্য জয়ে ফিরেছে পাঁচবারের আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই ধারাই এবারের আইপিএলে তারা কেমনভাবে ধরে রাখে সেদিকেই এখন নজর প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের।
গতবারের আইপিএলে সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার আইপিএলে লাস্ট বেয়ের তকমা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। এবারও অবশ্য সেভাবে নিজেদের পারপর্ম্যান্স এখনও পর্যন্ত দেখাতে পারেনি। তবে গতবারের থেকে অনেক আগেই এবারের আইপিঅএলে জয়ের খাতা খুলেংছে মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের দারা তারা কেমনভাবে ধরে রাখে সেদিকেই নজর রয়েছে এখন সুনীল গাভাসকরের। তঁর মতে একবার জয়ের স্বাদ পাওয়া মুম্বই ইন্ডিয়ান্স এবার অনেকটাই মানসিকভাবে স্বস্তিতে থাকবে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে এবার মুম্বি ইন্ডিয়ান্স
এমন পরিস্থিতিতেই রোহিত শর্মাদের জয়ের রাস্তা ধরে রাখার পথটাই দেখতে চান প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। গতবারের আইপিএলে টানা আট ম্যাচ হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র চারটি ম্যাচি সেবারপ জিততে পেরেছিল পাঁচবারের আইপিএল জয়ীরা। রবিবাসরীয় দুপুরে এবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এবার প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আসন্ন ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দীর্ঘ হারের পর জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরফলে তাদের মানসিকতাতেও এখন বেশ খানিকটা বদল এসেছে। আর সেটাই বেশ তাত্পর্যপূর্ণ হতে চলেছে এই ম্যাচে। এই জয়ের ধারা অব্যহত রাখতে তারা কী ধরণের ম্যাচ খেলতে চাইছে এদিন, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে”।
ঘরের মাঠে এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটিও ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে েহয়েছিল মুম্বি ইন্ডিয়ান্সকে। এবার সেই ওয়াংখেড়েতেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে মনুম্বই ইন্ডিয়ান্স। সেই ধারা এদিনও মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।