দলের ভাগ্য বদলানোর ক্ষমতা দলের হাতেই রয়েছে বলে জানালেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ অজিত আগারকার
আপডেট করা - Apr 14, 2023 7:55 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। তারা এখনও অবধি যথাক্রমে লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি), গুজরাট টাইটান্স (জিটি), রাজস্থান রয়্যালস (আরআর) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে পরাজিত হয়েছে। এমআইয়ের বিরুদ্ধে তারা শেষ বলে গিয়ে ম্যাচ হেরে যায়। শেষ ওভারে আনরিখ নোকিয়ার দুর্দান্ত বোলিংও ডিসিকে জয় এনে দিতে পারেনি। প্ৰথম চারটি ম্যাচে পরাজিত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ মনে করছেন যে দলের ভাগ্য পাল্টানোর ক্ষমতা একমাত্র দলের কাছেই আছে।
অজিত আগারকার বলেছেন যে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে আরেকটি সুযোগ পাবেন। তাদের সেরাটা সেই ম্যাচে দিতে পারলে সেটাই তাদের পয়েন্ট এনে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করছেন তিনি। অজিত জানিয়েছেন যে তারা দলের খেলোয়াড়দের তাদের ভুলগুলি শুধরে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করছেন।
অজিত আগারকার বলেন, “এটা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা দলের হাতেই রয়েছে। আমরা আমাদের পরের ম্যাচে আরেকটি সুযোগ পাব। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলি তাহলে সেটাই আমাদের কিছু পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট হবে। আমরা খেলোয়াড়দের তাদের ভুলগুলো সংশোধন করতে সাহায্য করার চেষ্টা করছি এবং দলটিকে যতটা সম্ভব একসাথে রাখতে চাইছি।”
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার ব্যাপারে আশাবাদী অজিত আগারকার
অজিত আগারকার বলেছেন যে আরসিবি একটি ভালো দল। কিন্তু তাদের দল কি করতে সক্ষম তার উপরেই মনোযোগ দেবেন তারা। তিনি জানিয়েছেন যে ডিসির খেলোয়াড়রা জানে যে তারা আরসিবিকে পরাজিত করতে পারবে এবং তারা সেটাই চেষ্টা করবে।
অজিত আগারকার বলেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ভাল দল। গতবারও প্লেঅফসে উঠেছিল তারা। কিন্তু দিল্লি ক্যাপিটালস হিসেবে আমরা কি করতে পারি তার উপর আমরা মনোনিবেশ করব। আমরা জানি যে আমরা অবশ্যই সেদিন তাদের পরাজিত করতে পারব এবং আমরা সেটাই করার চেষ্টা করব।”
১৫ই এপ্রিল, শনিবার আরসিবি এবং ডিসি একে অপরের মুখোমুখি হবে। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর দুটি ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শেষমেশ কোন দল এই ম্যাচে জয় পায় সেটাই এখন দেখার বিষয়।