ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট শাসন করবেন শ্রেয়স আইয়ার, ভবিষ্যদ্বানী ব্রেন্ডন ম্যাকালামের

Brendon McCullum
Brendon McCullum. (Photo Source: IPL/BCCI)

হাড্ডহাড্ডি লড়াইটা হলেও এবারের আইপিএলের শুরুটা জয় দিয়েই করেছে কলকাতা নাইট রাইডার্স। এমনই একটা শুরু চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেনট। আইপিএলের মঞ্চ অন্যতম ধারাবাহিক দলের তকমা রয়েছে চেন্নাই সুপীরকিংসের গায়ে। সেইঅ চেন্নাই সুপীর কিংসকে হারিয়েই এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যচে শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতা এবং ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সে দেখে মুগ্ধ হয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম।

আইপিএলের মঞ্চে উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমছিল কলকাতা নাইট রাইডার্স।  কঠিন লড়াই হলেও, নচুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেই লক্ষ্যেই ঠিক ভাবেই এগিয়ে গিয়েছে নাইট রাইডার্স। আর সেই দেখেই খুশি হয়েছেন নাইট শিবিরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বিশেষ করে তিনি নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দেখে সবচেয়ে বেশী খুশি। তাঁকে বিশ্ব ক্রিকেটের আগামী তারকা বলতেও দ্বিধা নেই ম্যাকলামের।

অধিনায়ক শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সে মুগ্ধ নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হয়ত বড় রান পাননি শরেয়স আইয়ার। কিন্তু তঁর নেতৃত্বের দক্ষতা আপ্লুত করেছে ব্রেন্ডন ম্যাকালামকে। শুধু তাই নয়, শেষপর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার মানসিকতাও ম্যাকালামকে যথেষ্ট খুশি করেছে। আর সেজন্যই বিশ্ব ক্রিকেটের উদ্দেশ্যে এমন ভবিষ্যদ্বানী ব্রেন্ডন ম্যাকালামের। তাঁর মতেসেই দিন  নাকি আর বেশী দূর নেই, যেদিন বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন শ্রেয়স আইয়ার।

ম্যাচ শেষে ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, “এটা সত্যিই অসাধারণ একটা ব্যপার। বিশেষ করে প্রথম ম্যাচেই অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ার যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে আমি খুশি। গোটা শিবিরে তিনি তাঁর প্রভাব বিস্তার করেছেন এছাড়া দলের বাকি সতীর্থদের সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। একজন ানুষ হিসাবে তাঁরক উপস্থিতি সকলকেই আত্মবিশ্বাস যোগায়। নিজের ওপর বিশ্বাস রয়েছে শ্রেয়স আইয়ারের।  তাই নিজেও যেমন শুরুটা ভাল করেছে, দলেরও শুরুটা জয় দিয়েই হয়েছে। চেন্নাইয়ের মতো দলকে হারিয়ে প্রথম ম্যাচেই পয়েন্ পেয়ে খুশি আমি। শ্রেয়স এমন একজন ক্রিকেটার হয়ে উঠছেন যিনি শুধু বিশ্বমানের ক্রিকেটারই নন। বিশ্ব ক্রিকেটেও দীর্ঘদিনের জন্য শাসন করবেন তিনি”।

এবাের আইপিএলের আগে ১২ কোটি টাকায় সকলের সঙ্গে হাড্ডহাড্ডি লড়াই করে শ্রেয়স আইয়ারকে দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরই অবশ্য শ্রেয়স আইয়ারকে অধিনা.য়ক হিসাবেও নিযুক্ত করে নাইট শিবির। আর সেই শরেয়স আইারের হাত ধরে শুরুটাও বেশ ভালই করেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান না পেলেও, শেষপর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। শেষ মুহূর্তে তাঁর ওভার বাউন্ডারিতেই জয় আসে কেকেআরের।

close whatsapp