আইপিএল ২০২৩, ম্যাচ ১৭: সিএসকে বনাম আরআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
দুটি দলই পয়েন্ট তালিকায় প্রথম পাঁচে রয়েছে
আপডেট করা - Apr 11, 2023 10:57 pm

১২ই এপ্রিল, বুধবার, চেন্নাই সুপার কিংস (সিএসকে) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের ১৭তম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর)-এর মুখোমুখি হবে। ২০২২ সংস্করণের রানার্স আপ রাজস্থান রয়্যালস প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতেছে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭২ রানে এবং তাদের তৃতীয় খেলায় দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে পরাজিত করেছে।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছিল গুজরাৎ টাইটান্সের বিপক্ষে হেরে। তবে তারা তাদেরৎহোম গ্রাউন্ডে তাদের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করে ভালো প্রত্যাবর্তন করেছিল। চারবারের চ্যাম্পিয়নরা তাদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়েছে।
প্রথম দুটি ম্যাচে সিএসকেকে সমস্যায় ফেলেছিল তাদের বোলিং আক্রমণ। বোলারদের শৃঙ্খলাহীনতার কারণে ‘ক্যাপ্টেন কুল’ এমনকী ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় তাঁদের সমালোচনা করতে বাধ্য হয়েছিলেন। সিএসকের বোলারদের আবারও রাজস্থান রয়্যালসের তারকা-খচিত ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে পরীক্ষার মুখে পড়তে হবে।
পিচ কন্ডিশন
আইপিএলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 68টি ম্যাচে প্রথমে ব্যাট করা দলগুলি 42টি ম্যাচে জিতেছে। পিচ ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য উপযোগী এবং তাঁরা খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাট করতে চায়বেন।
উভয় দলের কম্বিনেশন
চেন্নাই সুপার কিংস
দীপক চাহার গত ম্যাচে প্রথম ওভারে বোলিং করার পরে চোটের জন্য ম্যাচে আর অংশ নেননি। তিনি সম্ভবত আসন্ন ম্যাচেও খেলতে পারবেন না। অসুস্থতার কারণে মইন আলি আগের ম্যাচে খেলতে পারেননি, তিনি একাদশে ফিরতে পারেন। এ ছাড়া শ্রীলঙ্কার স্পিনার মাহীষ থীকশানাকে একাদশে দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, মাহীষ থীকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকার, তুষার দেশপান্ডে।
রাজস্থান রয়্যালস
রাজস্থানের প্রথম একাদশ দৃঢ় দেখাচ্ছে এবং তাদের কম্বিনেশনে বিশেষ পরিবর্তন করতে চায়বে না। তবে রিয়ান পরাগের ফর্ম দলের জন্য চিন্তার কারণ হতে পারে। তাঁকে বাদ দিয়ে আকাশ বশিষ্ঠকে একাদশে রাখার কথা ভাবতে পারে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল।
সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), আকাশ বশিষ্ঠ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
হেড-টু-হেড
ম্যাচ – ২৬ | চেন্নাই সুপার কিংস – ১৫ | রাজস্থান রয়্যালস – ১১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ