ওয়ার্নার-মিচেল মার্শের সেঞ্চুরী পার্টনারশিপে রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌঁড়ে থাকল দিল্লি ক্যাপিটালস
আপডেট করা - May 11, 2022 11:32 pm

ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরী পার্টনারশিপেই আইপিএলের প্লে অফের আশা জিইয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট তুলে নিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারালেন ঋষভ পন্থরা। যদিও ম্যাচ জয়ের সুযোগ যে রাজস্থান পায়নি তা নয়। কিন্তু একের পর এক ক্যাচ ফস্কানোর খেসারতই এদিন দিতে দল সঞ্জু স্যামসনদের। সেইসঙ্গে প্লে অফে পৌঁছনোর লড়াইটা একট হেও কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস।
আইপিএলের মঞ্চে প্লে অফে পৌঁছতে হলে শেষ তিন ম্যাচেই জিততে হবে এবার দিল্লি ক্যাপিটালসকে। তার আগে পৃথ্বী শয়ের দলে না থাকটা একটা বড় ধাক্কা ছিল। আর রাজস্থান রয়্যালস যে দিল্লি ক্যাপিটালসের সামনে কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দক্ষ হাতে হাতে ভর করে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। প্লে অফে পৌঁছতে হলে শেষ দুই ম্যাচেও জিততে হবে ঋষভ পন্থদের।
রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস
এবারের আপিএলে শুরুটা ভালভাবে করলেও, মাঝপথে ছন্দপতন হয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও তাদের প্লে অফের আশা একেবারে শেষ যায়নি। দিল্লি শিবিরে যোগ দেওয়ার পর প্রথমবার জ্বলে উঠলেন মিচেল মার্শ। আর তাতেই সাফল্য দিল্লি শিবিরের। ডি ওয়াই পটেল স্টেডিয়ামে ওয়ার্নারের থেকেও এদিন বেশী আক্রমণাত্মক ফর্মে ছিলেন মিচেল মার্শ। আফশোস শুদু একটাই রয়ে গেল, মিচেল মার্শ আইপিএলের প্রথম সেঞ্চুরিটা পেলেন না।
That's how you bounce back 💪#RRvDC
— Delhi Capitals (@DelhiCapitals) May 11, 2022
Mitch Marsh must hope his body supports him for the next 2-3 years. In the form he is in, and with the ability he has, he could turn many matches around…like he has today.
— Harsha Bhogle (@bhogleharsha) May 11, 2022
A brilliant chase from @DelhiCapitals as they win by 8 wickets and add two crucial points to their tally.
Scorecard – https://t.co/EA3RTz0tWQ #RRvDC #TATAIPL pic.twitter.com/G7xUp2HNwJ
— IndianPremierLeague (@IPL) May 11, 2022
Well done @DelhiCapitals . Big victory against @rajasthanroyals . Marsh was the player of the day @IPL
— Rajeev Shukla (@ShuklaRajiv) May 11, 2022
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। রাজস্থান শিবিরের এবার প্রধান অস্ত্র জস বাটলার। তবে এদিন তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। তার আগেই ৭ রানে তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন চেতন সাকারিয়া। এদিন হঠাত্ই রবিচন্দ্রন অশ্বিনকে ওপরের দিকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন সঞ্জু স্যামসন। আর সেই পরিকল্পনাটাই সফল হয়ে যায় তাঁর। রবিচন্দ্রন অশ্বিনই এদিন রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশী রান করেন। তিনি ফেরেন ৩৮ বেল ৫০ রানের ইনিংস খেলে।
Big fan of Mitchell Marsh and David Warner's partnership: a tall right-hander with a preference for facing quicks and a short left-hander with a preference for facing spin
Worked brilliantly for Australia vs WI, Pak and NZ in the T20 World Cup. Now working for Delhi in #IPL2022
— Matt Roller (@mroller98) May 11, 2022
Wow the Aussies for #DC keep them in the hunt of the #IPL2022 Warner but more importantly Marsh belligerent… brings them up to 5th place. Just one win away from the top 4!!
— Lisa Sthalekar (@sthalekar93) May 11, 2022
Delhi capitals is alive and kicking. Batting from two overseas batters was exceptional, they had two of the best spinners to face.
— Irfan Pathan (@IrfanPathan) May 11, 2022
Great win that and now on to the next #delhi #ipl #cricket https://t.co/S7NNeOUnQm
— David Warner (@davidwarner31) May 11, 2022
What was that? Was that a chase?If yes then it was an unbelievable chase. They made it look so simple. Kudos to Warner and Marsh. Rajasthan is making its life tougher through unwanted experiments. #RRvDC #TATAIPL #IPL2022
— Amit Mishra (@MishiAmit) May 11, 2022
কিন্তু তিনি ফেরার পরই রাজস্থানের রানের গতি কমে যায়। পরপর সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যান। দেবদূত পাড়িক্কলের ৪৮ রানের সৌজন্যে দেড়শো রানের কাছে পৌঁছয় রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ১৬০ রান করে রাজস্থান রয়্যালস।
এই ম্যাচ জিততে হলে শুরু থকেই রাজস্থানকে আক্রমণাত্মক বোলিং করতে হত। শুরুতে কে এস ভরতকে ফিরিয়ে দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। কিন্তু শেষরক্ষা হয়নি। ভাগ্য দেবতা অবশ্য দিল্লি ক্যাপিটালসের ওপর প্রসন্ন ছিলেন না। যে ওয়ার্নার এবং মিচেল মার্শ ম্যাচ জিতিয়ে দিলেন, তাদের একাধিক ক্যচ ফস্কানো এবং ওয়ার্নারের উইকেট বল লাগলেও বেল না পড়া এদিন ম্যাচের ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল। ওয়ার্নার ও মিচেল মার্শের ১৪৪ রানের পার্টনারশিপ এদিন রাজস্থানের জয়ের সমস্ত আশা শেষ করে দিয়ে গেল। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস।