আইপিএলে সাফল্যের রাস্তায় জস বাটলারই তাঁর শিক্ষক, জানালেন যসস্বী জয়সওয়াল

Jos Buttler & Yashasvi Jaiswal
Jos Buttler & Yashasvi Jaiswal. ( Photo Source: IPL/BCCI )

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছেন যসস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন তিনি। তাঁর পারফর্মযান্স নিয়ে ইতিমধ্যেই  ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচ থেকেই বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যসস্বী জয়সওয়াল ছিলেন অসাধারণ ফর্মে।  এমন পারফরম্যান্স করার পিছনে জস বাটলারের অনেক অবদান রয়েছে বলেই জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর থেকেই অনেককিছু শিখছেন বলে জানিয়েছেন যসশ্বী জয়সওয়াল।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দুরন্ত ফর্মে রয়েছে। এই মুহূর্তে তিনটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। আর সেই জয়ের পিছনে যে এই যসস্বী জয়সওয়ালের অবদান কতটা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেখানেই দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার যসস্বী জয়সওয়াল।  এই মুহর্তে আইপিএলের মঞ্চে সবচেয়ে বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপও তৈরি করেছেন যসস্বী জয়সওয়াল ও জস বাটলার।

এবারের আইপিএলে তিনটি ম্যাচ খেলেই ১২৫ রান করে ফেলেছেন যসস্বী জয়সওয়াল

প্রথম ম্যাচেই জস বাচটলার ও যসস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের হয়ে  নয়া রেকর্ড তৈরি করেছিল। পাওয়ার প্লের মঞ্চে রাজস্থান রয়্যালসের েহয়ে সর্বোচ্চ পার্টনারসিপ তৈরি করেছিলেন যসস্বী জয়সওয়াল ও জস বাটলার। এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেও যে জস বাটলারের সঙ্গে যসস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে নামার আগেই জয় বাটলারের থেকে কেমনভাবে তিনি শিখছেন সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন যসস্বী জয়সওয়াল।

চেন্নাই সুপার কিংসের বি্রুদ্ধে নামার আগে তিনি জানিয়েছেন, পাওয়ার প্লেতে জস ভাই সবসময়ই বলেছেন যে ভাল ক্রিকেট শট খেলতে হবে এবং সেইসঙ্গে নিজেদের ধারণাও প্রস্তুত রাখতে হবে। সেটাই আমি ফলো করার চেষ্টা করি যাই। তাঁর থেকে সবসময়ি আমি শেখার চেষ্টা করি। যেমন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে ভিন্ন ভিন্ন শট খেলা যায়। আর  এই শেখাগুলোই আমাকে সবসময় সাহায্য করে।

গতবারের আইপিএলটাই এখনও পর্যন্ত যসস্বী জয়সওয়ালের সেরা পারফর্ম্যান্স। সেবার ১০টি ম্যাচ খেলে ২৫৮ রান করেছিলেন তিনি। কিন্তু এবার যেভাবে নিজের পারফর্ম্যান্স দেখাচ্ছেন তিনি তাতে সেই রেকর্ড খুব তাড়াতাড়ি ভেঙে গেলে অবাক হওয়ার মতো কি্ছুই থাকবে না। ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ১২৫ রান করে ফেলেছেন যসস্বী জয়সওয়াল। সেইসঙ্গে তাঁর ব্যাটে এসেছে জোড়া অর্ধশতরান। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp