লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক ফাফ ডুপ্লেসি

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে যাত্রাটা জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই থেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে বিশ্রী হারের স্বাক্ষী থাকতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। লখনউ সুপার জায়ান্টস যে কতটা ভাল দল সেই সম্বন্ধে যথেষ্ট ভালভাবেই অবগত রয়েছেন ফাফ ডুপ্লেসি। সাবধানী হওয়ার পাশাপাশি লোকেশ রাহুলদের বিরুদ্ধে নামার আগে জয়ের স্বাদ পেতে অত্মবিশ্বাসী ফাফ ডুপ্লেসি।

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮১ রানে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরুকে। সেখানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশেষ করে বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি ফেরার পর একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এবার বাড়তি নজর দিয়েছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। তাদের দলের ক্রিকেটাররা যে এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী, তা জানাতেও দ্বিধা করেননি ফাফ ডুপ্লেসি।

নাইট রাইডার্সের কাছে ৮১ রানে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

অন্যদিকে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছিল। সেইসঙ্গে তাদের দলে যোগ দিয়েছেন কুইন্টন ডিকক। লখনউ সুপার জায়ান্টস যে যথেষ্ট ব্যালান্সড একটা দল তা ভালবাবেই জানেন ফাফ ডুপ্লেসি। সেজন্যই একটু বাড়তি সাবধানী তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই ফের জয়ের সরণীতে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার কাছে সেবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই একইরকম রিভিই পদ্ধতি ধরে রেখা। সেটা প্রতম ম্যাচের পারফর্ম্যান্সি হোক কিংবা দ্বিতীয় ম্যাচের পারফর্ম্যান্স হোক। সেটা আমরা প্রথম ম্যাচে নিখুঁত থাকি কিংবা দ্বিতীয় ম্যাচে নিখুঁত না থাকি। একটাই জিনিস আমরা নিশ্চিত করতে চাই যে ভাল পারফরম্যান্স দেখালেও তা কেমনভাবে আরো  উন্নতি করতে পারি। আমাদের দলের ক্রিকেটাররা এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন”।

শেষ ম্যাচে নাইট রাইডার্সের স্পিন আক্রমণের সামনেই থেমে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেরা দুই ব্যাটার। বিরাট কোহলি থেকে ফাফ ডুপ্লেসিকে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল। নাইটদের স্পিন আক্রমণই যে আরসিবির ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে নামার আগেও যে সেদিকে বাড়তি নজর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তা বলার অপেক্ষা রাখে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp