আইপিএলে ওয়ার্নার কোন দলেরই অধিনায়ক হবেন না, মনে করছেন প্রাক্তন কেকেআর খেলোয়াড়

আইপিএলে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার

David Warner
David Warner. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

আকাশ চোপড়া মনে করেন যে কোনও ফ্র্যাঞ্চাইজিই ডেভিড ওয়ার্নারকে আইপিএল ২০২২-এর জন্য তাদের অধিনায়ক হিসাবে নিয়োগ করতে আগ্রহী হবে না। কেন উইলিয়ামসন আইপিএল ২০২১-এর মাঝামাঝি সময়ে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসাবে ওয়ার্নারের স্থলাভিষিক্ত হন। এমনকি এসআরএইচের প্রথম একাদশ থেকেও ওয়ার্নার বাদ পড়ে যান। আইপিএল ২০২২ নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে না রাখার সিদ্ধান্ত নেয়।

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ওয়ার্নারকে বিরাটের ওপেনিং সঙ্গী করার পাশাপাশি  অধিনায়কত্বের বিকল্প হিসাবে বিবেচনা করবে কি না। তিনি উত্তরে বলেন, “তারা এটা নিয়ে ভাবতে পারে কিন্তু আমার মতে, তারা তাকে অধিনায়ক বানাবে না। আমি বিশ্বাস করি ডেভিড ওয়ার্নার কোনো দলেরই অধিনায়ক হবে না যদিও তিনটি দল সম্ভবত একজন অধিনায়ক খুঁজছে। যদি আমরা পাঞ্জাবকে ছেড়েও দিই, তবুও দুটি দল তো অবশ্যই একজন অধিনায়ক খুঁজছে।” 

ওয়ার্নার ও বিরাটের ওপেনিং জুটি হওয়ার ব্যাপারে আশাবাদী আকাশ চোপড়া

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁর মতামতের পিছনে যে কারণগুলি দেখিয়েছেন, “সে অবশ্যই কোনো না কোনো দলে যাবে। সে ব্যয়বহুলও হবে কিন্তু কোনো দলই তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবে না, এটাই আমি বিশ্বাস করি কারণ আইপিএল একটি ছোট পরিবার, গত বছর কী ঘটেছিল তা সবারই জানা রয়েছে। খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজিরা বিষয়টিকে খুব ভালোভাবে দেখেননি।”

ব্যাট হাতে তাঁর খারাপ ফর্ম ছাড়াও, এসআরএইচ ম্যানেজমেন্টের সাথেও ওয়ার্নার বিবাদে জড়িয়ে পড়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনার ফ্র্যাঞ্চাইজির ডাগআউটের অংশও ছিলেন না এবং গ্যালারি থেকে আইপিএল ২০২১-এর শেষ কয়েকটি ম্যাচ দেখেছিলেন। 

তবে, আকাশ চোপড়া স্বীকার করেছেন যে ওয়ার্নারকে আরসিবির জার্সিতে ব্যাটার হিসাবে দেখা যেতে পারে। তিনি যুক্তি দিয়েছেন, “সে নিশ্চিতভাবে কোথাও না কোথাও যাবে। সে হয়তো আরসিবিতে যেতে পারে। এটা খারাপ নয় যে একদিকে বিরাট কোহলি এবং অন্যদিকে ডেভিড ওয়ার্নার, বাঁ-হাত এবং ডান-হাতি, এবং উভয়ই বিস্ফোরক।”

বিখ্যাত ধারাভাষ্যকার যোগ করেছেন যে কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি ওয়ার্নারের উপস্থিতি আরসিবিকে একটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ দেবে। চোপড়া বলেছেন, “এর পরে, গ্লেন ম্যাক্সওয়েলকে আসতে হবে। এটি ইতিমধ্যেই একটি ভাল ব্যাটিং লাইনআপ কিন্তু আমি মনে করি না অধিনায়ক হিসেবে ওয়ার্নার থাকবেন।”

ডেভিড ওয়ার্নার আইপিএলে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এবং এসআরএইচের হয়ে ১৫০টি ম্যাচে ৪১.৫৯ গড়ে ৫৪৪৯ রান সংগ্রহ করেছেন ৩৫ বছর বয়সী।

close whatsapp