চারটি পুরস্কার জিতে ইডেনে কেকেআরের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন শার্দূল ঠাকুর
২৯ বলে ৬৮ রান করেছিলেন শার্দূল
আপডেট করা - Apr 7, 2023 12:19 pm

প্রায় চার বছর বাদে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর প্রত্যাবর্তনের ম্যাচে যখন প্রথম ১২ ওভারে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল ঘরে ফেরা বোধহয় সুখের হল না। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শার্দূল ঠাকুরের পরিকল্পনা ভিন্ন ছিল। ৮৯/৫ থেকে তিনি ১০৩ রানের পার্টনারশিপ গড়ে পাওয়ার-হিটিংয়ের যে নমুনা প্রর্দশন করেছিলেন, তা কেকেআরকে শুধু বিপদ থেকে উদ্ধারই করেনি, বরং ৮১ রানের বিশাল জয়ও এনে দিয়েছে।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস থেকে এই ক্রিকেটারকে ট্রেডিংয়ের মাধ্যমে নিতে ১০.৭৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর দ্বিতীয় ম্যাচেই ৩১ বছর বয়সী প্রমাণ করেছেন যে তাঁকে নেওয়ার জন্য এই বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করে ভুল করেনি কেকেআর ম্যানেজমেন্ট। মাত্র ২৯ বলে তাঁর ৬৮ রানের সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারের পরে স্কোর বোর্ডে ২০৪ রান সংগ্রহ করেছিল।
আমি নিজেও জানি না এই ইনিংসটা কোথা থেকে এসেছে: শার্দূল ঠাকুর
এদিকে, তাঁর অসাধারণ ইনিংসের পরে শার্দূল প্রকাশ করেছেন যে তিনি জানেন না যে এমন একটি বিধ্বংসী ইনিংস কীভাবে খেললেন তিনি। পালঘরে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার আরও বলেছেন যে তিনি নেটে প্রচুর অনুশীলন করেছিলেন যার মধ্যে রেঞ্জ-হিটিং এবং স্লগিং অন্তর্ভুক্ত ছিল।
“আমি নিজেও জানি না এই ইনিংসটা কোথা থেকে এসেছে তবে সেই সময়ে স্কোরকার্ড দেখে সবাই ভেবেছিল আমরা চাপে আছি। তখন অবচেতন আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়। উচ্চ স্তরে এটি করার জন্য আপনার দক্ষতা থাকতে হবে, তবে আমরা নেটে কঠোর পরিশ্রম করি। এখন আমরা এটাকে নেটে স্লগ প্র্যাকটিস করতে পারি। কোচিং স্টাফরা থ্রোডাউন করে এবং আমাদের রেঞ্জ-হিট করার বিকল্প দেয়। এবং এখনকার পিচ সব সময় ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত, তাই না?” ম্যাচের সেরা হওয়ার পরে শার্দুল বলেছেন।
𝘖𝘩 𝘮𝘺 𝘓𝘰𝘳𝘥! 🙌😍@imShard #KKRvRCB | #AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/Uc3Bv2EmO6
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
ম্যাচের সেরা হওয়া ছাড়াও শার্দূল আরও তিনটি পুরস্কার জিতেছেন। ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, সবচেয়ে বেশী স্ট্রাইক রেট রাখার জন্য ইলেকট্রিক স্ট্রাইকার এবং ম্যাচে সবচেয়ে বেশী চার মারার জন্য রুপে অন দ্য গো পুরস্কারও জিতেছিলেন।
২০৫ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে আরসিবি শক্তিশালীভাবে শুরুর প্রয়োজন ছিল। তবে অধিনায়ক নীতীশ রানা স্পিনারদের আক্রমণে আনতেই বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি ড্রেসিংরুমে ফেরেন। স্পিন জাদুকর সুনীল নারিন দুই উইকেট নিয়েছিলেন।
অন্যদিকে বরুণ চক্রবর্তী চার উইকেট নিয়ে দিনের সেরা বোলার ছিলেন এবং অভিষেক হওয়া সুয়াশ শর্মা তিনটি উইকেট নিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। সামগ্রিকভাবে, কেকেআর স্পিনাররা ম্যাচে নয়টি উইকেট তুলে নিয়েছিলেন।