হারের হতাশা থাকলেও ঘরের মাঠে আসন্ন ম্যাচগুলোতে সাফল্যের ব্যপারে আশাবাদী অক্ষর পটেল
আপডেট করা - Apr 5, 2023 6:15 pm

প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হার। এরপরই ছিল ঘরের মাঠে ম্যাচ। সেখানেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এখনও পর্যন্ত জয় অধরাই রয়েছে দিল্লি ক্যাপিটালসের। পরপর দুি ম্যাচ হারের পর হতাশা আসাটাই যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ হারের পর হতাশার সুর তারকা ক্রিকেটার অক্ষর পটেলের গলায়। সেইসঙ্গে দীর্ঘদিন পর ঘরের মাটিতে সমর্থকদের সামনে খেলতে পারার আনন্দটাও রয়েছে তাঁর। ম্যাচ শেষে অক্ষর পটেলের গলায় মিশ্র প্রতিক্রিয়া।
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লড়াইটা তারা করেলও শেষরক্ষা করতে পারেনি। বল হাতে অক্ষর পটেলকে দেখা না গেলেও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিংয়ে কিন্তু নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। সেখানেই ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেমন অক্ষর পটেল। শুধু তাই নয়, তাঁর হাত থেকেই সেই ্ময়াচের সবচেয়েদীর্ঘ ওভার বাউন্ডারিও এসেছিল। প্রায় চার বছর পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। হারের হতাশার মাঝেও সেই ছবিটাই স্বস্তি যোগাচ্ছে অক্ষর পটেলকে।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২২ বলে ৩৬ রান করেছিলেন অক্ষর পটেল
এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেভাবে নিজেদের ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি তারা। যদিও শেষের দিকে অক্ষর পয়েলের আক্রমণাত্মক পারফর্ম্যান্সের সৌজন্যেই গুজরাত টাইটান্সের বিরুদদে ১৬২ রান করতে পেরেছিল তারা। কিন্তু গুজরাতটাইটান্সকে আটকানোর জন্য তা যথেষ্ট চিল না। সেই ম্যাচে ৬ উইকেটে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও অনেক রয়েছে তাদের সামনে।
এই প্রসঙ্গেই অক্ষর পটেল জানিয়েছেন, “অবশ্যই ফলাফলের বিপক্ষে দলে থাকাটা সবসময়ই হতাশাজনক হয়। যদিও দীর্ঘদিন পর আমাদের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে পারাটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। আমি আশাবাদী যে আমাদের এই খেলা দেখে সমর্থকরা অত্যন্ত খুশি হয়েছে। সেইসঙ্গে ঘরের মাঠে বাকি ম্যাচ গুলোতেও সাফল্য পাওয়ার ব্যপারে আমি যথেষ্ট আশাবাদী হয়ে রয়েছি”।
এবারের আইপিএলে দিলেলি ক্যাপিটালস শিবিরে নেই ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে দলের অধিনায়কের দায়িতব েরয়েছে ডেভিড ওয়ার্নারের কাঁধে। যদিও ওয়ার্নারের ব্যাট থেকেও বড় রানের ঝলক দেখা যায়নি। নর্খিয়া আসার পর বোলিংয়ে উন্নতি হলেও, ব্যাটিংয়ে এখনও পর্যন্ত তাদের সেরা পারফর্ম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে। এই ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অক্ষর পটেল।