প্রায় চার বছর পর ঘরের মাঠে খেলতে নামার আগে আবেগতাড়িত রুতুরাজ গায়কোয়াড়
আপডেট করা - Apr 3, 2023 5:36 pm

আইপিএলের শুরুটা ভালভাবে করতে পারেনি চেন্নাই সুপার কিংস। আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই ম্যাচে জিততে পারেনি তারা। আহমেদাবাদে প্রথম ম্যাচে জিততে না পারলেওএবার ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রায় চার বছর পর আইপিএলের মঞ্চে ঘরের মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। চিপক স্টেডিয়ামে সমর্থকদের কাছে খেলতে নামার অনুভূতিটাই বিশেষ রুতুরাজ গায়কোয়াড়ের কাছে।
প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের হয়ে চেন্নাই সুপর কিংসের হয়ে একমাক্র সফল ব্যাটার ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর হাত ধরেই লড়াই করার রানে পৌঁছতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। কিন্তু রুতরাজ গায়রোয়াড়ের সেই পারফরম্যান্স যে চেন্নাই সুপার কিংস শিবিরের অন্দরে স্বস্তি অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এবার চেন্নাই সুপার কিংস এবার ঘরের মাঠে নামতে চলেছে। সেই ম্যাচে নামার জন্যই এখন মুখিয়ে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।
প্রথম ম্যাচে ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়
ঘরের মাঠে খেলাটা যে তাঁর কাছে সবচেয়ে বিশেষ একটা অনুভূতি তা বলতে কোনও দ্বিধা নেই রুতুরাজ গায়কোয়াড়ের। সেই মতোই প্রস্তকুতিও সারছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস এখনও সকলের স্মৃতিতে যথেষ্ট টাটকা। সেই ম্যাচে ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। অল্পের জন্যই এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল তাঁর। চেন্নাইয়ের ঘরের মাঠেই বড় ইনিংস খেলার লক্ষ্যে রয়েছেন এই তরুণ ক্রিকেটার।
ম্যাচের আগে তিনি জানিয়েছেন, “এই স্টেডিয়ামের ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনই বহু স্মৃ রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। সেখানেই ফের খেলতে নামাটা একটা বিশেষ অনুভূতি আমার কাছে। এখানেই মার মতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামাটা সবসময়ই একটা বিশেষ অনুভূতি হিসাবে কাজ করে। আমরা সকলেই জানি যে সমর্থকরা কতটা ভরস করেন এবং এই ফ্র্যাঞ্চাইজির প্রতি তাদের সমর্থন কতটা রয়েছে। সেই চার বছর আগে সেষবার এখানে ম্যাচ খেলেছিলাম। আবারও সেই মাঠে ফিরতে পেরে আপ্লুত আমি”।
প্রথম ম্যাচে হেরে গেলেও সেই ভুল তেকেই শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। গতম্যাচে চেন্নাই সুপার কিংসের বোলিং পারফর্ম্যান্স একেবারেই ভাল ছিল না। সেদিকেই যে বাড়তি নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।