এলএসজির হয়ে সাফল্যর জন্য বোলিং কোচ মর্নি মরকেলকে কৃতিত্ব দিলেন মার্ক উড
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন উড
আপডেট করা - Apr 3, 2023 12:05 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৬তম সংস্করণ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) শুরু করেছিল দুর্দান্ত ভঙ্গিতে। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল। আগের মরসুমের মতোই গ্রুপ পর্বে লখনউ অসাধারণভাবে শুরু করেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লির বিরুদ্ধে জিতে।
কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের চমৎকার ইনিংসের সৌজন্যে লখনউ স্কোর বোর্ডে ১৯৩ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পেসার মার্ক উডের দুর্দান্ত স্পেলের সামনে বিধ্বস্ত হয়েছিল ক্যাপিটালসের ব্যাটাররা। উড মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন এবং দল মরসুমের প্রথম ম্যাচ ৫০ রানে জিতেছিল। তাঁর পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে উড অধিনায়ক কেএল রাহুল ও বোলিং কোচ মর্নি মরকেলের প্রশংসা করেছিলেন এবং জানিয়েছেন যে এই দুজনই তাঁর প্রত্যাবর্তনের অবিচ্ছেদ্য অংশ।
প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার পরে উড বলেছেন, “কেএল (রাহুল) আমার জন্য জিনিসগুলি সহজ রাখার চেষ্টা করেছিল, এবং মর্নিত সাথে পরিকল্পনা আমাকে সাহায্য করেছিল। সে আমার সাথে সত্যিই ভালো ছিল, আমি ইংল্যান্ডের হয়ে যা করি তার অনুরূপ করার চেষ্টা করেছি।”
“গতবার আমি এখানে ছিলাম, আমি সিএসকের হয়ে খেলেছিলাম, এবং সেবার খুব একটা ভালো করিনি। তাই আমি এইবার একটা প্রভাব ফেলতে চেয়েছিলাম, এবং আমি আনন্দিত যে আজ ভালো হয়েছে। আমি একটু ভালো বোধ করছিলাম। আপনি ঘাসের উপর শিশির দেখতে পাচ্ছেন এবং এটি আমাকে প্রভাবিত করেছিল। আমি খুশি যে আমি কিছুটা ছন্দ পেতে এবং বেশ কিছু উইকেট নিতে পেরেছি,” তিনি যোগ করেছেন।
আজ উডির দিন ছিল: কেএল রাহুল
প্রথম ম্যাচে মার্ক উডের মাস্টারক্লাসের পরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুলও ইংলিশ পেসারের পাঁচ উইকেটের জন্য প্রশংসা করেছেন।
“আজ উডির দিন ছিল। একজন ফাস্ট বোলারের জন্য এটি সবসময়ই একটি স্বপ্ন। যখন কেউ ভালো ছন্দে থাকে এবং এই ধরনের পারফর্ম্যান্স করে, তখন এটি দলের উপর এবং খেলার ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলে,” রাহুল বলেছেন।
লখনউ এখন চেন্নাইতে নামবে যেখানে তারা ৩রা এপ্রিল আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংসের মোকাবিলা করবে। সিএসকে তাদের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছিল।