বিরাট কোহলি-ডুপ্লেসির রানের ঝড়ে খরকুটোর মতো উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স
আপডেট করা - Apr 2, 2023 11:30 pm

বিরাট কোহলি ফর্মে থাকলে যে সেদিন কোনো বোলারের পক্ষেই তাঁকে আটকানো সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসির বিধ্বংসী পারফর্ম্যান্সে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে খরকুটোর মতো উড়িয়ে বড় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম ম্যাচেই ৮২ রানের অরপরাজিত ইনিংস খেললেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁর দক্ষ হাতে ভর করেই প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মুম্বই ইন্ডিয়ান্সের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিরাট কোহলি ছিলেন এদিন বিধ্বংসী মেজাজে। চিন্নাস্বামী স্টেডিয়াম এদিন চুল শুধুই বিরাটময়। সঙ্গে অবস্যই যোগ্য সঙ্গত দিলেন ফাফ ডুপ্লেসি। মুম্বই ইন্ডিয়ান্স এদিন বিরাট কোহলিকে আটকানোর নানান পরিকল্পনাই করেছিলেন। কিন্তু তিনি ফর্মে থাকলে যে কোনও পরিকল্পনাই কাজে লাগবে না তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। শুরু থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল এদিন চার ও ছয়ের বন্যা। একাই কার্যত শেষ করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপকে। শেষপর্যন্ত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন বিরাট কোহলি।
৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন ফাফ ডুপ্লেসি
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৬টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গে বড় ইনিংসস খেলেছেন ফাফ ডুপ্লেসিও। তাঁর ৭৩ রানের ইনিংস জুড়ে রয়েছে ৫টি চার ও ছটি ওভার বাউন্ডারি। এদিন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ছিলেন জফরা আর্চার। বিরাটকে আটকাতে এই আর্চারই চিসেন রকোহিত শর্মার অন্যতম অস্ত্র। কিন্তু সেই আর্চারের বলও বারবার মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তিনি।
Great intent shown by all RCB batsmen. The way Kohli and du Plessis charged down the pitch negating any potential swing against MI's fast bowlers was the highlight of their match-winning century partnership.
— zaheer khan (@ImZaheer) April 2, 2023
Will be fine bud.
— Mitchell McClenaghan (@Mitch_Savage) April 2, 2023
April 2nd, Ravi Shastri in the commentary box and a 6️⃣ to finish off a brilliant run chase.
A tribute to THAT 6️⃣ from MSD #OnThisDay 🥹#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvMI pic.twitter.com/MIAq24u5gC
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 2, 2023
What a homecoming from @RCBTweets. Both @faf1307 and @imVkohli, the chase master, looked in top-notch form. What a dominating victory to start the tournament with! Sensing an incredible season for RCB this time. #IPL2023 #RCBvMI
— Yusuf Pathan (@iamyusufpathan) April 2, 2023
Virat Kohli’s 82* (49) vs MI today:
vs Archer – 28 (17), 2×4, 2×6
vs Arshad – 24 (11), 2×4, 2×6
vs Chawla – 17 (12), 1×4, 1×6
vs Behrendorff – 7 (4), 1×4
vs Shokeen – 4 (3)
vs Green – 2 (2)#RCBvsMI #IPL2023 #CricketTwitter— Bharath Seervi (@SeerviBharath) April 2, 2023
Not the start we wanted! 😔
We'll be back stronger 👊#OneFamily #RCBvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL pic.twitter.com/W81jynqxG0
— Mumbai Indians (@mipaltan) April 2, 2023
For his chase-special of 82*(49), @imVkohli becomes our 🔝 performer in the second innings of the #RCBvMI contest in #TATAIPL 💪
Take a look at his batting summary 🔽 pic.twitter.com/2KaArcBGiw
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
Very aggressive, very impressive, very Virat Kohli. 😍😍#championcricketer #RCBvsMI
— Mohammad Kaif (@MohammadKaif) April 2, 2023
At his best he is still the best player in the world to watch .. @imVkohli makes batting look so easy .. @RCBTweets look dangerous !!! #IPL2023
— Michael Vaughan (@MichaelVaughan) April 2, 2023
This is the performance that @RCBTweets fans have waited a long time for. They not only dominated the game but finished it off ruthlessly. And the squad is only going to get stronger.
— Harsha Bhogle (@bhogleharsha) April 2, 2023
Just the kind of start @RCBTweets would have wanted! What a partnership @imVkohli & @faf1307!!👏🏾👏🏾 Loved every bit of their batting! #RCBvsMI
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) April 2, 2023
Welcome to the ‘Old Normal’ @imVkohli #RCBvsMI
— Jatin Sapru (@jatinsapru) April 2, 2023
জফরা আর্চারের বিরুদ্ধে ১৭ বলে খেলে ২৮ রান করেছেন এদিন বিরাট কোহলি। কার্যত মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা নীরব দর্শকেরক মতোই বিরাট কোহলি শো দেখে গিয়েছেন মাঠে। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। সেখানে শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের তাবড় তাবড় তারকা ব্যাটারদের সাজঘরের রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলাররা। যদিও সেই কঠিন পরিস্থিতি তেকে মুম্বই ইন্ডিয়ান্সকে টেনে তুলেছিলেন তিলক বর্মা।
তাংর ৮৪ রানের ইনিংসে ভরেে করেই ১৭১ রানে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই করার মতো রান হলেও, আদকের দিনটা ছিল বিরাট কোহলির। ফাফ ডুপ্লেসিকে সঙ্গে নিয়ে নিখুঁত ভাবে প্রথম ম্যাচে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের সেরাও যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না।