আরসিবির বোলিং লাইনআপকে দুর্বল মনে করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Apr 2, 2023 6:16 pm

আরমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই রবিবাসরীয় আইিএলের মঞ্চে মেগা ডুয়েলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামলেও, রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং লাইনআপ নিয়েই খানিকটা চিন্তিত প্রাকতন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে েই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর খারাপ বোলিং লাইনআপই তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চয়ালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠের অ্যাডভান্টেজ কাজে লাগাতে তারা যে মরিয়া হয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই চিন্নাস্বামী স্টেডিয়ামেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিসংখ্যান একেবারেই ভাল নয়। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে এই প্রসঙ্গ নিয়ে একেবারেই বেশী ভাবতে নারাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাদের বোলিং লাইন আপ যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার।
প্রথম ম্যাচে আরসিবি শিবিরে নেই জশ হেডেলউড এবং ওয়ানিন্দু হাসারঙ্গা
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরেও বেশ কিছু চমক রয়েছে। কিন্তু তাদের বোলিং লাইনআপ কিন্তু বেশ দুর্বল। তাদের শিবিরেই রয়েছেন জশ হেজেলউড। কিন্তু গোড়ালীতে চোট থাকার জন্য এখনই মাঠে নামতে পারছেন না তিনি । শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আসন্ন ১৪ এপ্রিল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারেন তিনি। একইসঙ্গে দেশের হয়ে খেলার জন্য প্রথম ম্যাচে নেই ওয়ানিন্দু হাসারঙ্গা। গ্লেন ম্যাক্সওয়েল থাকলেও, সেই ফর্মে নেই তিনি।
এই প্রসঙ্গেই আলোচনা করতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জনিয়েছেন, “এই মুহূর্তে চোটের জন্য আইপিএলে নেই জশ হেজেলউড। সেইসঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলও তাঁর পুরনো ফর্মে নেই এখন। অন্যদিকে দেশের হয়ে খেলার জন্য প্রথম ম্যাচে ওয়ানিন্দু হাসারঙ্গাকেই পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওয়ানিন্দু হাসারঙ্গাকে অনেক টাকা দিয়েই নিয়েছিল তারা। তিনি দুর্দান্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন। একইসঙ্গে এবারের আইপিএল তেকে ছিটকে গিয়েছেন রজত পাতিদার। আরসিবির জন্য এটা কিন্তু একটা বড়সড় সমস্যা হতে চলেছে”।
একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপের দিকেও তাকিয়ে রয়েছেন তিনি। গতবার লিগ পর্বের একেবারে শেষে থেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই মু্ম্বই ইন্ডিয়ান্স শিবিরেই এবার রয়েছেন ক্যামেরণ গ্রীণের মতো ব্যাটার। এছাড়া রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের দিকেও তাকিয়ে রয়েছেন সকলে।