আইপিএলের মঞ্চেও খারাপ ফর্ম অব্যহত লোকেশ রাহুলের, প্রথম ম্যাচে ৮ রানে ফিরলেন সাজঘরে
আপডেট করা - Apr 1, 2023 10:54 pm

দেশের জার্সির পর আইপিএলের ম়ঞ্চেও খারাপ পারফরম্যামন্স অব্যহত লোকেস রাহুলের। শনিবার আইপিেলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। লখনউ বড় রান করলেও সেই ম্যাচে রান পেতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। আর এই পারফরম্যান্স নিয়ে যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে সুরু করবে তা বলার অপেক্ষা রাখে না।
গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন লোকেশ রাহুল। জোড়া সেঞ্চুরী এসেছিল তাঁর ব্যাটে। সেইসঙ্গে লোকেশ রাহুলের ব্যাটে এসেছিল ৫০০ এরও বেশী রান। কিন্তু এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের ব্যাট থেকে সেই পারফরম্যান্সর ঝলক কিন্তু দেখা যায়নি লোকেশ রাহুলের ব্যাটে। দিল্লি ক্যাপিটালসের বোলারদের সামনে কার্যত অসহাসের মতো আত্মসমর্পন করতেই দেখা গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের তারকা অধিনায়ককে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ৮ রানে সাজঘরে ফিরেছেন লোকেশ রাহুল
এদিন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন কাইল মেয়ার্স। কিন্তু লোকেশ রাহুলের খারাপ পারফরম্যান্সের ধারা অব্যহত ছিল এদিনও। দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই এদিন খানিকটা অস্বস্তিতে ছিলেন লোকেশ রাহুল রাহুল। খলিল আহমেদ, মুকেশ কুমারদের সামা দিতে বেশ সমস্যাতে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। শেষপর্যন্ত চেতন সাকারিয়ার কাছেই হার মানতে হয় লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে। অক্ষর পটেলের কাছেই ক্যাচ দিয়ে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।
১২ বলে ৮ রান করতে পারেন লোকেশ রাহুল। সম্প্রতি দেশের জার্সিতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি লোকেশ রাহুল। ভারতীয় দলের হয়ে একদিন থেকে টেস্টের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল লোকেশ রাহুলকে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপ সব বড় ম়ঞ্চেই ব্যর্থ হতে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। আর সেই থেকেই তাঁকে নিয়ে সমালোচনা বাড়তে শুরু করেছিল। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুল।
তাঁর খারাপ পারফরম্যান্সের পরই সমালোচনার ঝড় উঠেছিল। শেষপর্যন্ত টেস্টের মঞ্চে দ্বিতীয় ম্যাচের পর থেকে বাদও পড়েছিলেন লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চেই তাঁর দিকে তাকিয়েছিলেন সকলে। কিন্তু সেখানেও মাত্র ৮ রানে থেমেছেন লোকেশ রাহুল। একটি মাত্র ওভার বাউন্ডারিই হাঁকাতে পেরেছিলেন লোকেশ রাহুল।