এপ্রিলের মাঝামাঝি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারেন জশ হেজেলউড

Josh Hazlewood
Josh Hazlewood. (Photo Source: IPL/BCCI)

আইপিএল শুরু হওয়ার আগে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের অস্বস্তি যেন কিছুতেই কাটছে না। চোট আঘাতে জেরবার রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু শিবির। সেই পরিস্থিতিতেই সুখবর রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন জশ হেজেলউড।  চোট পাওয়ার পর থেকেই এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে নিজেই তাঁর আইপিএল খেলা নিয়ে বড়সড় আপডেট দিলেন জশ হেজেলউড। প্রথম তিন সপ্চাহ আইপিেলের মঞ্চে নেই তিনি। সবকিছু ঠিকঠাক চললে এপ্রিলের মাঝামাঝিই দলের সঙ্গে যোগ দেবেন েই তারকা ক্রিকেটারয

বল হাতে বরাবরই প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছেন জশ হেজডেলউড। গতবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরেই ছিলেন জশ হেজেলউড।  মিনি নিলামের আগে তাঁকে না ছাড়াড়ই সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। এবার মরসুম শুরু হওয়ার আগে থেকেই একাধিক চোটের ধাক্কায় কাবু রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। বেশ কয়েকদিন আগেই রয়যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির থেকে ছিটকে গিয়েছেন তারকা ক্রিকেটার উই জ্যাকস। সেইসঙ্গে গতবার বেঙ্গালুরুর হয়ে দুরধর্, পারফরম্যান্স দেখানো রজত পািতিদারও ছিটকে গিয়েছেন।  সেই তালিকাতেই নাম তুলেছেন জশ হেজেলউডও।

গোড়ালীতে চোট রয়েছে তারকা পেসার জশ হেজেলউডের

আইপিএলের আগেই ভারতের মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজ চলাকালীনই পায়ের গোড়ালীতে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই চোটের জেরেই বর্ডার গাভাসকর ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন জশ হেজেলউড। দ্রুত সুস্থ হওয়ার জন্য দেশে ফিরে গিয়েছিলেন তিনি। আপাতত রিহ্যাব চলচে েই তারকা ক্রিকেটারের।  যদিও আইপিল কেলার জনয মুখিয়ে রয়েছেন তিনি। তিনি বেঙ্গালুরু শিবিরে যোগ দেওয়ার পর যে বিরাট কোহলিরা আরও শক্তিশালী হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে জশ হেজেলউড জানিয়েছেন, “এই মহূর্তে সবিকিছুই একেবরে পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে। মি আশা করচি যে আগামী ১৪ এপ্রিলই হয়ত রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু শিবিরে যোগ দেব।  যদিও আগামী দুই সপ্তাহে কতটা সুস্থ হয়ে উঠছি সেটার ওপরও অনেককিছু নিরভর করছে। সঙ্গে সঙ্গেই হয়ত মাঠে নামার জন্য প্রস্তুত থাকব না। তবে ভারতের মাটিতে একটা সপ্তাহ কাটাতে পারলেই মাঠে নামার জন্য প্রস্তুত থাকব আমি”।

গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন জশ হেজেলউড। তাঁর অনুপস্থিতি যে খানিকটা হলেও বেঙ্গালুরুর বোলিং লাইনআপকে দুর্বল করে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp