গুজরাত টাইটান্সের ভয়হীন ক্রিকেটই তাদের সাফল্যের চাবিকাঠি, মনে করেন সুনীল গাভাসকর

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবারF আত্মপ্রকাশ হয়েছে গুজরাত টাইটান্সের। প্রথম মরসুমেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে তারা। এই মুহূর্তে আইপিএলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্সও প্রদর্শন করেছে তারা। আর তা দেখেই আপ্লুত প্রাক্তন কিংবদন্তী তারকা সুনীল গাভাসকর। কেন গুজরাত টাইটান্স এবার এমন সাফল্য পাচ্ছে সেটাই এবার বললেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী তারকা। তাঁর মতে গুজরাত টাইটান্সের ভয়হীন ক্রিকেটই এবার তাদের সাফল্যের প্রধান চাবিকাঠি।

আইপিএলের মঞ্চে প্রথম থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন হার্দিক পান্ডিয়ারা। একের পর এক ম্যাচ জিতে প্রথম মরসুমেই আইপিএলের লিগ তালিকায় শীর্ষে জায়গায় করে নিয়েছে তারা। ইতিমধ্যে প্লে অফেও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স। তবে শেষ দুই ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে পারেনি গুজরাত টাইটান্স। পরপর দু ম্যাচ হেরে গিয়েছে তারা। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচ জিতে শর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করাই এখন লক্ষ্য তাদের।

গুজরাত টাইটান্সের পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর

এবারের আইপিএলে ব্যাটিং যেতে বোলিং, সব জায়গাতেই নিজেদের দক্ষতা প্রমান করেছেন গুজরাত টাইটান্সের তারকা ক্রিকেটাররা। অল রাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই সামি, রশিদ খানরাও রয়েছেন দুর্ধর্ষ ফর্মে। কঠিন পরিস্থিতি থেকেও দলকে জয়ের মুখ দেখতে সাহায্য করেছিলেন রাহুল তেওয়াটিয়ারা। আর সেই সমস্তকিছু দেখেই আপ্লুত সুনীল গাভাসকর।

স্টারস্পোর্টসে সুনীল গাভাসকর জানিয়েছেন, “গুজরাতের ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতার সঙ্গে খেলছেন। সেইসঙ্গে তাদের ভয়হীন ক্রিকেটার আমাকে আরও বেশী মুগ্ধ করছে। তাদের ক্রিকেটারদের মধ্যে বিশ্বের কোনও ভয়ের লক্ষ্যণ নেই। আর এটাই আমার মতে গুজরাত টাইটান্সের জয়ের প্রধান চাবিকাঠি। সবসময় সকলেই জিততে চায়, সেখানে একটা ম্যাচ হেরে যাওয়া মানে কখনোই সমস্তকিছু শেষ হয়ে যাওয়া নয়। আর এই মানসিকতা নিয়েই গুজরাত টাইটান্স মাঠে নামে”।

মঙ্গলবারই ফিরতি লেগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। এবারের আইপিএলে লখনউয়ের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নেমেছিল গুজরাত। সেইম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল গুজরাত টাইটান্স তারকাদের মুখে। টানা পাঁচ ম্যাচ জয়ের পর শেষ দুই ম্যাচে হেরে গিয়েছে গুজরাত টাইটান্স। যদিও তাদের প্লে অফে পৌঁছতে খুব একটা অসুবিধা হবে না। যদিও গুজরাতের টাইটান্সের লক্ষ্য আইপিএলের শীর্ষস্থানেই নিজেদের জায়গায় ধরে রাখা।

আর সেই লক্ষ্যে তাদের ভয়হীন ক্রিকেটই পৌঁছে দিচ্ছে বলে মনে করছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।

close whatsapp