আইপিএল ২০২৩, ম্যাচ ৩৭: আরআর বনাম সিএসকে, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সিএসকে
আপডেট করা - Apr 26, 2023 11:34 pm

এলএসজি ও আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পরে ২৭শে এপ্রিল, বৃহস্পতিবার সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (আরআর) তাদের পরবর্তী ম্যাচের জন্য ঘরের মাঠে নামতে প্রস্তুত। চলমান আইপিএল ২০২৩-এর ৩৭তম ম্যাচে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
সঞ্জু স্যামসন ও তাঁর সতীর্থরা টানা তিনটি ম্যাচ জেতার পরে লিগের শীর্ষে উঠে এসেছিল। তবে পরপর দুই ম্যাচে হেরে তৃতীয় স্থানে নেমে গেছে আরআর। আগের ম্যাচে ১৯০ রান তাড়া করতে নেমে ১৮২ রানে থমকে গিয়েছিল আরেআরের ইনিংস।
এমএস ধোনির অধিনায়কত্বে খেলা সুপার কিংস সাত ম্যাচে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সিএসকের অভিযানটি দুর্দান্তভাবে এগোচ্ছে এবং আগের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল তারা, যা এই আইপিএলের এখনও অবধি সর্বোচ্চ স্কোর।
পিচ কন্ডিশন
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচে শুরুর দিকে বোলারদের দাপট থাকে। ম্যাচ যত এগোবে তত, ব্যাটারদের আধিপত্য বাড়বে। ১৮০ রানের কাছাকাছি স্কোর করলে প্রথমে ব্যাটিং করা দল লড়াইয়ে থাকবে।
উভয় দলের কম্বিনেশন
রাজস্থান রয়্যালস
রয়্যালসের কম্বিনেশন দৃঢ় দেখাচ্ছে এবং তাদের একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। লোয়ার অর্ডারে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেল ভালো ফর্মে আছেন। সিএসকের বিরুদ্ধে দলের পেসারদের বড় পরীক্ষা থাকবে। ট্রেন্ট বোল্টকে পাওয়ারপ্লেতেই ধাক্কা দিতে হবে।
সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস
দলের প্রায় সব সদস্যই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাই কম্বিনেশনে খুব বেশী পরিবর্তন করতে চায়বে না। আম্বাতি রায়ুডু যদিও ফর্মে ফিরতে চায়বেন কারণ, তিনি এখনও বড় ইনিংস খেলতে পারেননি। বোলিংয়ের সময়ে আকাশ সিংকে একাদশের অন্তর্ভুক্ত করতে হবে।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহীষ থীকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে।
হেড-টু-হেড
ম্যাচ – ২৭ | রাজস্থান রয়্যালস – ১২ | চেন্নাই সুপার কিংস – ১৫
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ