রস টেলর অশ্বিনকে কোন উপায়ে সামলাবেন, জানতে দিলেন না অভিজ্ঞ ব্যাটার
স্পিনের পাশাপাশি ভারতের পেস বোলিংকেও সমীহ করছেন তিনি
আপডেট করা - Nov 21, 2021 3:00 pm

নিউজিল্যান্ড এবং ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে একে অপরের মুখোমুখি হবে। ২৫শে নভেম্বর থেকে সিরিজ শুরু হবে। সিরিজের আগে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর বলেছেন যে তিনি কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলা করতে প্রস্তুত তবে কীভাবে করবেন সেই পরিকল্পনা প্রকাশ করবেন না।
টেলর আরও যোগ করেছেন যে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল কী বোলিং লাইনআপ মাঠে নামবে তা তিনি জানেন না। ৩৭ বছর বয়সী এও মনে করেন যে অক্ষর প্যাটেল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লাল (এবং গোলাপী) বল হাতে ভারতীয় দলের হয়ে একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তাঁকে নিয়ে নিউজিল্যান্ড নিঃসন্দেহে সাবধান থাকবে।
“আমি এখানে আমার গোপন পরিকল্পনা ফাঁস করে দিতে চাই না (অশ্বিনের জন্য তাঁর পরিকল্পনা কী তা জিজ্ঞাসা করা হলে)। আমি জানি না ভারত কীরকম একাদশ খেলানোর সিদ্ধান্ত নেবে, তবে অক্ষর প্যাটেল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বড় ভূমিকা পালন করেছিল,” এক সংবাদ সম্মেলনে রস টেলর বলেছেন।
টেলর আরও যোগ করেছেন যে প্রথম টেস্টে অবশ্যই অশ্বিনকে নিয়ে ভারতীয় দল মাঠে নামবে এবং মনে করেন যে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটাররা কীভাবে খেলেন তার উপরেই নির্ভর করবে সিরিজের ফলাফল।
“ভারত তিন স্পিনার বা দুই স্পিনার, যাই খেলাক, স্পষ্টতই অশ্বিন তাদের একজন হবে। তারা খুব ভালো বোলার, বিশেষ করে এই কন্ডিশনে এবং আমরা তাদের কীভাবে খেলব, সিরিজের উপর তার বড় ভূমিকা থাকবে,” যোগ করেছেন টেলর।
সুযোগ পেলেই আমি স্লগ সুইপ শট খেলার চেষ্টা করব: রস টেলর
রস টেলর আরও বলেছেন যে ভারতের কাছে ভালো পেসার রয়েছে যারা নতুন এবং পুরানো উভয় বলেই দক্ষ এবং যোগ করেছেন যে তিনি মনে করেন না যে শুধুমাত্র ভারতীয় স্পিনাররাই একটি প্রধান ভূমিকা পালন করবে। কিউই ব্যাটারদের ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করা উচিত বলার পাশাপাশি, টেলর আসন্ন টেস্ট সিরিজে স্পিনারদের বিরুদ্ধে স্লগ সুইপ শট ব্যবহার করার কথা বলে শেষ করেছেন।
“নতুন বল এবং রিভার্স সুইংসহ দ্রুত বোলিং এখন ভারতের পেস বোলিংয়ের একটি প্রধান অস্ত্র। যেহেতু স্পিন প্রায়শই এখানে একটি বড় ভূমিকা পালন করে, তাই আমরা যদি অনুমান করি যে শুধুমাত্র স্পিন একটি মূল ভূমিকা পালন করবে তাহলে আমরা নির্বোধ প্রমাণ হব। আমাদের উৎকৃষ্ট মানের সিম বোলিং লাইনআপ এবং রিভার্স সুইংয়ের মুখোমুখি হতে হবে। আমি মনে করি আমাদের এটা নিয়েও চিন্তিত হওয়া উচিত। বোলারদের চাপের উপর রাখতে হবে। সুযোগ পেলেই আমি স্লগ সুইপ শট খেলার চেষ্টা করব, “নিউজিল্যান্ডের ব্যাটিং মাস্টার শেষে বলেছেন।