ভারতীয় ক্রিকেটারদের বারবার চোট আঘাতের ঘটনায় এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন বীরেন্দ্র সেওয়াগের
আপডেট করা - Mar 17, 2023 3:34 pm

ভারতীয় দলেরক চোট আঘাতের ঘটনাটা ক্রমশই বেড়ে চলেছে। প্রতি সিরিজের মাধপথেই দলের কোনও না কোনও গুরুত্বপূর্ণ সদস্য দল থেকে ছিটকে গিয়েছেন। এবার সেই ঘটনা নিয়েই এনসিএ-র ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে প্রতিটি ক্রিকেটারদের একইরকম ফিটনেস সূচী দেওয়া একেবারেই ঠিক নয়। সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের সকলকেি এক সূচী অনুসরণ করার জন্য প্রতি সিরিজেই এমন চোট আঘাতের মুখে ভারতীয় দলকে পড়তে হচ্ছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
এই মুহর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছে ভারতীয় দল। কিন্তু সেই সিরিজেই খেলতে পারছেন না শ্রেয়স আইয়ার। চোটের জন্য ছিটকে গিয়েছেন তিনি। একইসঙ্গে এূারের আইপিএলেও তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও ধন্দ দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দল থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কিনা তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।
চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একরদিনের সিরিজে নেই শ্রেয়স আইয়ার
সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজাদের ক্রিকেটারদেরও মাঝেমধ্যেই চোটের কবলে পড়তে হয়েছে। গতবছরই চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু বারবার ক্রিকেটারদের এমন চোট আঘাতের কবলে প়ড়তে দেখেই খানিকটা বিরক্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। এমন ঘটনার জন্য কার্যক এনসিএ-র ক্রিকেটারদের ফিটনেস সূচী প্রস্তুতির দিকেই আঙুল তুলছেন তিনি। তাঁর মতে প্রতিটি ক্রিকেটারদের শারীরিক অবস্থা বুঝেই সকলকে তাদের ফিটনেস ট্রেনিংয়ের সূচী দেওয়া উচিত্।
এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “ভারতীয় দলের সঙ্গে দীর্ঘদিন ধরেই ছিলেন বাসু শঙ্কর এবং প্রতিটি ক্রিকেটারদের জন্যই একরকম সূচী প্রস্তুত করে গিয়েছিলেন তিনি। কেন রবিচন্দ্রন অশ্বিন এুবং বিরাট কোহলির জন্য একইরকম ফিটনেস সূচী প্রস্তুত হবে। যখন পঞ্জাব কিংলস শিবিরে অশ্বিন ছিলেন সেই সময় তিনি আমায় বলেছিলেন যে তাঁকে ক্লিন অ্যান্ড জার্ক করতে হচ্ছে। কারণ সেটাই সেই সময় ট্রেন্ডিং ছিল”।
ক্রিকেটারদের শারীরিক অবস্থা বুঝেই তাদের জন্য আলাদা আলাদাভাবে ফিটনেস ট্রেনিং সূচী প্রস্তুত করার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। এরফলে বারবার এমন চোট আঘাতের ঝুঁকি অনেকটা কমে বলেই মনে করছেন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিরাট কোহলির উদাহরণ দিতেও পিছপা হননি বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে সকলেই বিরাট কোহলির মতো হয় না। সেজন্যই একইরকম ফিটনেস ট্রেনিংও সকলকে দেওয়া উচিত্ নয়।