ট্রেভিস হেডের উইকেট নিয়ে নতুন রেকর্ডের মালিক অক্ষর পটেল
আপডেট করা - Mar 13, 2023 4:19 pm

ব্যাট হাতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অক্ষর পটেল। এবার বল হাতেও শেষ ম্যাচে নয়া রেকর্ড গড়লেন তিনি। দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অক্ষর পটেল। বলের নীরিখে জসপ্রীত বুমরাহকে ছাপিয়ে গিয়ে নয়া রেকর্ডের মালিক এই তারকা ক্রিকেটার। বলের নীরিখথেই অই নতুন রেকর্ড গড়লেন অক্ষর পটেল। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেওয়ার পরই নয়া রেকর্ডের মালিক এই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে বল হাতে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি অক্ষর পটেল। ব্যাট হাতে তিনটি অর্ধশতরান তাঁর ঝুলিতে থাকলেও, বল হতে কিন্তু তত সাফল্য নেই। তবে রেকর্ড গড়তে খুব একটা অসুবিধা হয়নি অক্ষর পটেলের। শেষ টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট পেয়েছিলেন অক্ষর পটেল। সেইসঙ্গেই নতুন রেকর্ড গড়ার দিকে এগিয়ে গিয়েছিলেন অক্ষর পটেল। দ্বিতীয় ইনিংসে যখন ভারতীয় দল ফিল্ডিংয়ে নামেন, সেই সময় নতুন রেকর্ড গড়ার থেকে আর মাত্র এক উইকেট পিছিয়ে ছিলেন অক্ষর পটেল।
দ্বিতীয় ইনিংসে ৫১ তম ওভারে বোলিং করতে আসেন অক্ষর পটেল। সেই সময়ই ৯০ রানে দাঁডিয়েছিলেন ট্রেভিস হেড। ক্রমশই সেঞ্চুরীর দিকে এগিয়ে যাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁকেই ৯০ রানে থামিয়ে দেন অক্ষর পটেল। সেইসঙ্গেই বারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে দ্রুততম ৫০ উইকেটে নেওয়ার রেকর্ড গড়েন এই তারকা ক্রিকেটাকর। মাত্র ২২০৫ বল করেই টেস্টে ৫০ উইকেটের বৃত্ত সম্পূর্ণ করেন তিনি। তাঁর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের স্পীডস্টার জসপ্রীত বুমরাহ।
ভারতের হয়ে টেস্টে দ্রুততম ৫০ উইকেট (বলের নীরিখে)
অক্ষর পটেল – ২২০৫ বল
জসপ্রীত বুমরাহ – ২৪৬৫ বল
কারসন ঘাভরি – ২৫৩৪ বল
রবিচন্দ্রন অশ্বিন – ২৫৯৭ বল
২৪৬৫ বল করে টেস্টের মঞ্চে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি উইকেট তুলতে পেরেছেন অক্ষর পটেল।ষ বল হাতে েই সিরিজে সেভাবে সফল হননি তিনি। বল হাতে অক্ষর পটেলের এই সিরিজে গড় রয়েছে ৬০.৩৩। তবে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই কারকা ক্রিকেটার। চার ম্যাচের সিরিজে তিনটি অর্ধশতরান পেয়েছেন তিনি। প্রথম টেস্টে ভারতীয় দলের জয়ের পিছনে প্রধান অবদান ছিল তাঁর।
শেষ টেস্টেও আহমেদাবাদে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অক্ষর পটেল। বিরাট কোহলিকে যেমন যোগ্য সঙ্গত দিয়ে ভারতীয় দলকে বড় রানের দিকে এগিয়ে দিয়েছিলেন তিনি। তেমনই নিজেও ৭৯ রানের ইনিংস খেলেছেন। এবার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।