দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হতে হল গুজরাট জায়ান্টাসকে

Meg Lanning and Shafali Verma
Meg Lanning and Shafali Verma (Image Source: Twitter/WPL)

উইমেন্স প্রিমিয়ার লিগের (ডাব্লুউপিএল) নবম ম্যাচে নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে স্নেহ রানার দল গুজরাট জায়ান্টাসকে ১০ উইকেটে পরাজিত করল মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার বিধ্বংসী ইনিংসের হাত ধরে খুব সহজেই পেল দিল্লি ক্যাপিটালস।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টাস। তবে এই সিদ্ধান্ত নিয়ে সফলতা পায়নি গুজরাট জায়ান্টাস। ডাব্লুউপিএলের উদ্বোধনী ম্যাচে হারমানপ্রিত কউরের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ঘটার পর এই ম্যাচে আবারও সেই অবস্থা হল গুজরাটের।

প্ৰথম থেকেই উইকেট পড়তে থাকে গুজরাট জায়ান্টাসের। প্ৰথম ৫ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় গুজরাট। তাদের টপ অর্ডারের মধ্যে সবথেকে সফল ব্যাটসম্যান ছিলেন হারলিন দেওল। তিনি ১৪ বলে ২০ রান করেন। দুই ওপেনার সাব্বিনেনি মেঘনা এবং লরা উলভার্ট যথাক্রমে ২ বলে ০ এবং ২ বলে ১ রান করেন। এই ম্যাচে জর্জিয়া ওয়ারহামও হলেন গুজরাট জায়ান্টাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ২৫ বলে ২২ রান করেন। হারলিন এবং ওয়ারহামের মধ্যে ৩৩ রানের পার্টনারশিপ হয়। শেষে গুজরাটের সর্বোচ্চ রান সংগ্রাহক কিম গার্থ দলকে ১০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করেন। তিনি ৩৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। গুজরাট জায়ান্টাস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান করে।

গুজরাট জায়ান্টাসের ব্যাটিংকে ধরাশায়ী করেন মারিজান ক্যাপ এবং শিখা পান্ডে। দিল্লি ক্যাপিটালসের এই দুজন বোলার মিলে ৮ উইকেট নেন। মারিজান ক্যাপ ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট এবং শিখা পান্ডে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। রাধা যাদব ১টি উইকেট নিয়েছেন।

গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে অনেক বড়ো জয় পেল দিল্লি ক্যাপিটালস

শেফালি ভার্মা এবং অধিনায়ক মেগ ল্যানিং মিলে মাত্র ৭.১ ওভারেই দলকে ১০৭ রানে পৌঁছে দেয়। শেফালি ভার্মা একটি ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়। মেগ ল্যানিং ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

এই ম্যাচ জিতে নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান বজায় রাখল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এই ম্যাচ হেরে গিয়ে অনেকটাই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল গুজরাট জায়ান্টাস। এই ম্যাচে অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান মারিজান ক্যাপ।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-

https://twitter.com/secrettracker/status/1634600789468672002?t=zDZ9DDGBX6M8v1ZUZLyVnw&s=19

close whatsapp