চার ম্যাচ খেলেও জয় পেতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আপডেট করা - Mar 10, 2023 11:08 pm

ডাব্লুউপিএলের অষ্টম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের কাছে পরাজিত হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে নেমে প্ৰথমে ব্যাট করতে ১৯.৩ ওভারে মাত্র ১৩৮ রানেই শেষ হয়ে যায় স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস। ব্যাট করতে নেমে ১০ উইকেটে এই ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
চার ম্যাচ খেলার পরেও একটিতেও বড়ো রান পাননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানা। মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে আরেক ওপেনার সোফি ডিভাইন ২৪ বলে ৩৬ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন এলিস পেরি। তিনি ৩৯ বলে ৫২ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়।
তবে এরপরই শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং বিপর্যয়। এলিস পেরির পর কোনও ব্যাটসম্যানই ২০ রানের গন্ডি পার করতে পারেনি। এই ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের সবথেকে বোলার হলেন সোফি একলেস্টোন। তিনি ৩.৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট দেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। রাজেশ্বরী গায়কওয়াড় ১টি উইকেট নিয়েছেন।
অ্যালিসা হিলির ঝোড়ো ইনিংস জয় এনে দিল ইউপি ওয়ারিয়র্জকে
অধিনায়ক অ্যালিসা হিলির দুর্দান্ত ইনিংসের হাত ধরেই নিজেদের দ্বিতীয় জয় পেল ইউপি ওয়ারিয়র্জ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ১৩ ওভারে ১৩৯ রান করে এই ম্যাচ জিতে নেয় ইউপি। এতো কম ওভার খেলে জয় পেয়ে নিজেদের নেট রান রেটেও অনেকটা উন্নতি করল অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্জ। অ্যালিসা হিলি ৪৭ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল ১৮টি চার এবং ১টি ছয়। শতরান না পেলেও এই ম্যাচে কোনো উইকেট না হারিয়ে জয় পেয়ে অবশ্যই খুশি হবেন ইউপি ওয়ারিয়র্জের অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালিসা হিলি। এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করার জন্য তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
এইভাবে পরপর সব ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ে বিপর্যয় হওয়ায় নিশ্চয়ই খুশি হবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং দলের ম্যানেজমেন্ট। রানের লক্ষ্য খুব বেশি না হলেও একটি উইকেটও ফেলতে না পারা যে কোনো দলের জন্যই খুবই লজ্জাজনক। আগামী ম্যাচগুলিতে নিজেদের ভুলগুলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধরে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-
Gutted! 💔#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2023 #RCBvUPW pic.twitter.com/h4DWQZ5wy2
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 10, 2023
Haar ke baad jitne walon ko Warrioz kehte hai 🔥#RCBvUPW #UPWarriorzUttarDega #WPL pic.twitter.com/Vj4JtKXZgl
— UP Warriorz (@UPWarriorz) March 10, 2023
Ellyse Perry or ABD galat team mai fas gaye yaar RCB mai se ache team deserve krte h ye dono 🥺
— Abhishek Sahu (@Abhishe46531074) March 10, 2023
Nothing going right for RCB and Smriti Mandhana! pic.twitter.com/KNyLuvuIl0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 10, 2023
Smriti Mandhana reflects on RCB's journey in the WPL so far#CricketTwitter #WPL2023 #RCBvUPW pic.twitter.com/QxtmBxiJqE
— Female Cricket (@imfemalecricket) March 10, 2023
Alyssa Healy was adjudged "Player of the Match" for her brilliant knock against Bangalore.#AlyssaHealy #Bangalore #UttarPradesh #WomensT20League #T20 #Sky11 pic.twitter.com/DxD178LE3J
— Sky11 (@sky11official) March 10, 2023
A learning experience for Smriti Mandhana as captain.
📸: Jio Cinema#WPL2023 pic.twitter.com/dAV4EikaNi
— CricTracker (@Cricketracker) March 10, 2023
Seasonal depression started early !!#RCBvsUPW #WPL
— Ullaas M (@CUllaas) March 10, 2023
DC❌
MI ❌
GG❌
UPW❌Fourth consecutive loss for RCB in WPL 2023 😞#RCBvsUPW #Cricket #RCB #SmritiMandhana #WPL2023 pic.twitter.com/71Xw8WiMk4
— Wisden India (@WisdenIndia) March 10, 2023
RCB in WPL 2023:
– Lost by 60 runs vs Delhi
– Lost by 9 wickets vs Mumbai
– Lost by 11 runs vs Gujarat.
– Lost by 10 wickets vs UP.— Johns. (@CricCrazyJohns) March 10, 2023