আহমেদাবাদে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে ভারত

India Team
India Team. ( Image Source: BCCI )

শেষ টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত পিছিয়েই রয়েছে ব্যাগী গ্রীন বাহিনী। আহমেদাবাদ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজ জয় যে ভারতীয় দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সেই প্রস্তুতিতেই মগ্ন হয়ে রয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতের ব্যাটিং পারফরম্যান্সের দিকেই যে বাড়তি নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম তিন ম্যাচেই সবচেয়ে বেশী চর্চায় ছিল স্টেডিয়ামের পিচ। প্রথম দুই ম্যাচের স্পিনিং ট্র্যাকে অস্ট্রেলিয়া বেসামাল হলেও, তৃতীয় টেস্টে নিেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভারতীয় শিবিরে যে বেশ কয়েকটা পরিবর্তন আসতে চলেছে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই বিশ্রাম কাটিয়ে ভারতীয় শিবিরে ফিরতে চলেছেন মহম্মদ সামি। শোনাযাচ্ছে মহম্মদ সিরাজের জায়গাতেই নাকি ভারতীয় দলে আসতে পারেন তিনি। একইসঙ্গে এই ম্যাচেই অভিষেক হতে পারে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ।

পরপর তিনটি টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন কেএস ভরত। তাঁর জায়গাতেই এই ম্যাচে ভারতীয় দলে আসতে চলেছেন ঈশান কিষাণ। অন্যদিকে গত ম্যাচেই সিরিজের প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেই জয়টাই যে স্টিভ স্মিথদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের দল অপরিবর্তিত রেখেই নামার পরিকল্পনা অস্ট্রেলিয়ার।

পিচ কন্ডিশন

ইন্দোরে তৃতীয় টেস্টের পর সমালোচনার ঝড় উঠেছিল। ম্যাচ শেষ হওয়ার পরই সেই পিচকে আইসিসি খারাপ আখ্যা দিয়েছিল। মাত্র আড়াই দিমনেই শেষ হয়েছিল সেই ম্যাচ। অজি স্পিনারদের সামনে বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটাররা। তবে আহমেদাবাদে তেমন পিচ হওয়ার সম্ভাবনা  কমং বলেই মনে করা হচ্ছে। শোনাযাচ্ছে এখানে যথেষ্ট স্পোর্টিং উইকেটই থাকবে। লাল মাটি এবং কালো মৃত্তিকা উভয়ই ব্যবহার হয়েছে এই পিচ প্রস্তুতির জন্য।

সম্ভাব্য প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সামি

অস্ট্রেলিয়াঃ উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, পিটার হ্যান্জসকম্ব, ক্যামেরণ গ্রীণ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, ন্যাথান লিয়ন, টড মার্ফি, ম্যাথু কুহ্নম্যান

ম্যাচ সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং

ভেন্যুঃ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

ম্যাচের সময়ঃ সকাল ৯.৩০

টিভি সম্প্রচারঃ স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিংঃ ডিজনি+হটস্টার

close whatsapp