আইপিএলের প্রস্তুতির মাঝেই সতীর্থদের সঙ্গে হোলির উত্সবে মাতলেন এমএস ধোনি

MS Dhoni & Csk Holi celebration
MS Dhoni & Csk Holi celebration. (Photo Source: CSK/Twitter)

রংয়ের উত্সবে মাতোয়ারা গোটা দেশ। সেই আনন্দ থেকে বঞ্চিত নন ক্রিকেটাররাও। চেন্নাই সুপার কিংস সদস্যদের সঙ্গেই হোলির উত্সবে মাতলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গেই ভাইরাল। হাতে আর বেশী দিন নেই। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএলে. সেখানেি প্রথম ম্যাচে গুজরাক টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানেই সতীর্থদের সঙ্গে হংয়ের উত্সবে মেতে উঠেচেন মহেন্দ্র সিং ধোনি।

মঙ্গলবারই রংয়ের উত্সবে মেতে উঠেছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ শুভমন গিলদের রং খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কয়েক মিনিটও সময় নেয়নি। বুধবার সকাল  থেকেই হোলির ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল সাইট। সেই আনন্দের ধারাতেই পা মেলালেন এবার মহেন্দ্র সিং ধোনিও।  চেন্নাই সুপার কিংসের প্রস্তুতির মাঝেই রংয়ের উত্সবে মেতে উঠলেন মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই আপ্লুত সকলে।

প্রথম ম্যাচেই গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নামবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস

গতবারের আইপিএলে ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিল চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বও টপকাতে পারেনি তারা। যদিও সেসব এখন অতীত। আসন্ন াইপিএল তেকেই ঘুরকে দাঁড়াতে মরিয়া রয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলের জন্য অন্যান্য দলের থেকে খানিকটা আগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। এবারের আইপিএলেই যে ক্রিকেটার ধোনিকে শেষবারের মতো দেখা যাবে তাও বলার অপেক্ষা রাখে না।  তার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন ক্যাপ্টেন কুল। সতীর্থদের সঙ্গে হোলির উত্সবে মেতে উঠেছেন তিনি।

২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির  নেতৃত্বেই শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে হারিয়েছিল তারা। গতবারের আইপিএলের শুরুতেই চমক দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ভার তুলে দিয়েছিল রবীন্দ্র জাদেজার ওপর। যদিও তাঁর হাত ধরে সেবারের আইপিএলে সাফল্যের গ্রাফ নীচের দিকেই নেমেছিল চেন্নাই সুপার কিংসের। সেই পরিস্থিতি প্রতিযেগিতার মাঝপথে ফের ধোনির হাতে নেতৃত্বে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

যদিও এমএস ধোনির হাত ধরেও শেষরক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এমএস ধোনির নেতৃত্বেই নামতে চলেছে চেন্নাইয়ের সুপার কিংসরা। তারই জোরকদমে চলছে প্রস্তুতি। অবারের আইপিএে চেন্নাই সুপার কিংস শিবিরে দেখা যাবে বেন স্টোকসকেও। সিএসকে সাফল্যের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp