চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলের প্রস্তুতির ব্যাপারে জানালেন অধিনায়ক রোহিত শর্মা

Rohit sharma & Ravindra Jadeja
Rohit sharma & Ravindra Jadeja. ( Image Source: BCCI)

বর্ডার-গাভাস্কার ট্রফির প্ৰথম দুই ম্যাচ জেতার পরে তৃতীয় ম্যাচে হারের মুখোমুখি হতে হয় ভারতীয় দলকে। দুই ইনিংসেই ব্যাটিংয়ে বিপর্যয় ঘটে রোহিত বাহিনীর। একমাত্র চেতেশ্বর পূজারা আগের টেস্টে রান পেয়েছিলেন। চতুর্থ টেস্টটি জেতার জন্য ভারত আপ্রাণ চেষ্টা করবে কারণ সেটি জিতলেই ডাব্লুউটিসির ফাইনালে চলে যাবে ভারত।

অন্যদিকে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে শেষ টেস্টটি জিতে সিরিজ ড্র করতে। দুই দলেই অভিজ্ঞ স্পিনাররা রয়েছেন। তাই উভয় পক্ষের ব্যাটসম্যানদেরই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তৃতীয় টেস্টে ভারতীয় দল ব্যাটিংয়ে যে ভুলগুলি করেছিল সেগুলি শোধরাতে না পারলে সিরিজ জেতা কঠিন হতে পারে।

ম্যাচের আগে একটি সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, “দক্ষতার চেয়েও বেশি জরুরি আপনি মানসিকভাবে কীভাবে প্রস্তুত হন সেটা, ভারতীয় দলের পক্ষে তিন সপ্তাহে অনেক কিছু পরিবর্তন করতে পারাটা সম্ভব নয়,”

“আপনি যে কোনো টেস্টেই খেলেন না কেন, সেখান থেকে পরিস্থিতিকে বাদ দিন। রান করার উপায় খুঁজুন এবং এটা নিয়েই দলের মধ্যে কথা হয়েছে। আপনি যেখানেই খেলুন না কেন রান করার উপায় খুঁজুন, হয়তো এটাই প্রথমবার, টসে হেরে যাওয়ার মানে এই সিরিজে ম্যাচ জিতে যাওয়া বলা হচ্ছে। শেষ ম্যাচে আমরা খুব একটা ভালো ব্যাট করতে পারিনি, তার জন্যই আমাদের ম্যাচ হারতে হয়েছে।”

ঋষভ পন্থের অভাব বুঝতে পারছে ভারতীয় দল

ঋষভ পন্থের অভাব ভালোভাবে বুঝতে পারছে ভারতীয় দল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ভারতের হয়ে অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন তিনি। তবে এই মুহূর্তে পন্থ দলের বাইরে থাকায় তার জায়গায় দলে সুযোগ পাওয়া কেএস ভারত ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি।

এই বিষয়ে রোহিত শর্মা বলেন, “এই ধরনের উইকেটে কেএস ভারতকে বিচার করাটা অন্যায্য হবে। তাকে কিছুটা সময় দেওয়া দরকার। আমি তাকে বলেছি চিন্তা করো না, তুমি নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সময় পাবে। (ঋষভ) পন্থকে দলে না পাওয়াটা অনেক বড়ো অপ্রাপ্তি, আমরা জানি সে ব্যাট হাতে কি করতে পারে এবং ধারাবাহিকতা বজায় রেখে সে খুবই ভালো খেলেছে। যেহেতু পন্থ এখন উপলব্ধ নেই, আমরা ইশানকে দলে নিয়েছি। এমনকি ইশান কিষান যখন সুযোগ পাবেন, তাকেও আমরা দুই ম্যাচ পরে বাদ দিয়ে দেব না।”

close whatsapp