আহমেদাবাদে শেষ টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে ঈশান কিষাণের

Ishan Kishan and Shreyas Iyer
Ishan Kishan and Shreyas Iyer. (Photo Source: Twitter)

চতুর্থ টেস্টেই কী দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে ঈশান কিষাণের। সবকিছু ঠিকঠাক চললে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেই ভারতের হয়ে অভিষেক হতে চলেছে ঈশান কিষাণের। যদিও শেষ মুহর্তের পিচ দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু কেএস ভরতের ধারাবাহিক ব্যর্থতার পর ঈশান কিষাণকে নিয়েই ভাবনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় টেস্ট শিবিরের অন্দরে। শোনাযাচ্ছে এই টেস্ট ম্যাচেই নাকি ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে দেখা যেতে পারে ঈশান কিষাণকে।

গতবছরের শেষেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। একদিনের সিরিজের শেষ ম্যাচে ঈশান কিষাণের ব্যাট থেকে দেখা গিয়েছিল দ্বিশতরানের ঝলক। যদিও এরপর ভারতীয় টেস্ট দলের প্রতম একাদশে সুযোগ হয়নি ঈশান কিষাণের। বাংলাদেশের বিরুদ্ধে সেই পরিস্থিতিতে লোকেশ রাহুলের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে ঈশান কিষাণকে না খেলানো নিয়ে কম সমালোচনা হয়নি সেই সময়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঈশান কিষাণকে ভারতীয় দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিশতরান করেছিলেন ঈশান কিষাণ

যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পু্রথম তিন ম্যাচে ঈশান কিষাণকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কেএস ভরতের ওপরই ভরসা রেখেচিল তারা। কিন্তু ব্যাট হাতে এই তরুণ ক্রিকেটার একেবারেই ভারতীয় দলের হয়ে নিদজের পারফরম্যান্স দেকাতে ব্যর্থ হয়েছিলেন। ভারতের হয়ে এখনও পর্যন্ত তিন ম্যাচোে পাঁচটি ইনিংস খেলেছিলেন কেএস ভরত। সেখানেই তাঁর সর্বোচ্চ রান রয়েছে ২৩ রান। এখনও পর্যন্ত পাঁচ ইনিস খেলে ৫৭ রানই করতে পেরেছেন কেএস ভরত।

মিডল অর্ডারে ভারতীয় দলের হয়ে সাফল্য পাননি তিনি। এই সিরিজেই অভিষেক হয়েছিল কেএস ভরতের। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থই হয়েছেন কেএস ভরত। এবার ঈশান কিষাণকে নিয়েই ভাবনা শুরু হয়েছে ভারতীয় দলের অন্দরে। শোনাযাচ্ছে শেষ ম্যাচেই ঈশানের টেস্ট অভিষেক হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরানের প্রায় আড়াই মাস বাদে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন ঈশান কিষাণ। সেই অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।

একইসঙ্গে এই ম্যাচেই ভারতীয় দলে পিরতে চলেছেন মহম্মদ সামি। তৃতীয় ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই তারকা পেসারকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চতুর্থ ম্যাচে জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেখানে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। শোনাযাচ্ছে আহমেদাবাদের পিচে নাকি লাল মাটির সঙ্গে রয়েছে কালো মাটিও। মহম্মদ সিরাজের পরিবর্তেই ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ সামি।

close whatsapp