প্রথম ম্যাচে জয়ের কারিগড় গ্রেস হ্যারিসকে ছাড়াই প্রথম একাদশ, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ
আপডেট করা - Mar 7, 2023 9:32 pm

গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের জয়ের প্রধান কারিগড় ছিলেন গ্রেস হ্যারিস। তার পারফরম্যান্সের প্রশংসা শোনা গিয়েচিল সকলের মুখে। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছে ইউপি ওয়ারিয়র্স। প্রথম দেখার পরই কার্যক সকলে হতবাক। প্রথম ম্যাচ ইউপি ওয়ারিয়র্সের জয়ের না.ক গ্রেস হ্যারিসকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। আর সেই ছবি দেখার পরই কার্যত সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছে। তাঁকে না রাখার সিদ্ধান্ত কার্যত কেউই মেনে নিতে পারছে না।
মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নেমেছে ইউপি ওয়ারিয়র্স। সেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গ্রেস হ্যারিসের পরিবর্তে শাবনাম ইসমাইলকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আর তাতেই আরম্ভ হয়েছে নানান আলোচনা। গত ম্যাচে এই গ্রেস হ্যারিসের সৌজন্যই গুজরাত জায়ান্টসের মতো দলের বিরুদ্ধে জিততে পেরেছিল ইউপি ওয়ারিয়র্স। কিন্তু সেই তারকাকেই দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে এবার ইউপি ওয়ারিয়র্স।
প্রথম ম্যাচে ২৬ বলে ৫৯ রান করেছিলেন গ্রেস হ্যারিস
প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে রীতিমত খাদের কিনারে চলে গিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। প্রথমে ব্যাটিং করে সেই ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিরকুদ্ধে ১৬৯ রান করেছিল গুজরাত জায়ান্টস। বল হাতে সুরু থেকেই ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন গুজরাত জায়ান্টসের তারকা বোলাররা। ১৬ ওভারে ১০৫ রানের মদ্যে তাদের ৭ উইকেট পেলেও দিয়েছিল গুজরাত জায়ান্টসের তারকা ক্রিকেটাররা। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেছিলেন গ্রেস হ্যারিস। যাঁর প্রশংসা শোনা গিয়েছিল প্রজ্ঞান ওঝার মতো তারকা ক্রিকেটারের মুখেও।
Grace Harris was benched for Shabnim Ismail today.
She's cheering the loudest when Ismail gets her 1st WPL wicket.
Grace Harris is a character! ❤️
📸: Jio Cinema#CricTracker #WPL2023 #GraceHarris pic.twitter.com/lKSiaxZAdT
— CricTracker (@Cricketracker) March 7, 2023
Big call from #UPWarriorz. They've left out Grace Harris! So much green on the pitch that they've decided to go with Shabnim Ismail.
— Harsha Bhogle (@bhogleharsha) March 7, 2023
How happy would any opposition be if they see Grace Harris benched!???!!!
Unbelievable from Alyssa Healy and the team management.
Unfortunately this is what happens with an overseas captain..you just can't drop Healy even if she fails.
— Anuj Nitin Prabhu (@APTalksCricket) March 7, 2023
WPL Cameraman continuously showing Grace Harris in the dugout feels like a deliberate attempt to make us feel bad about the match situation.
— Shivani Shukla (@iShivani_Shukla) March 7, 2023
The star of UP Warriorz in the last game – Grace Harris is not playing tonight for them.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 7, 2023
How happy would any opposition be if they see Grace Harris benched!???!!!
Unbelievable from Alyssa Healy and the team management.
Unfortunately this is what happens with an overseas captain..you just can't drop Healy even if she fails.
— Anuj Nitin Prabhu (@APTalksCricket) March 7, 2023
If UP Warriorz wants wickets, they can Swiggy/Zomato more burgers for Grace Harris at the venue. :/
— Abhishek Mukherjee (@ovshake42) March 7, 2023
Grace Harris was dropped for Shabnim Ismail today
She's cheering the loudest when Ismail gets her 1st #WPL wicket
Got to admire Grace, lives up to her name always#WPL2023
— Mohit Shah (@mohit_shah17) March 7, 2023
সেখানেই অর্ধশতরানের ইনি্ংস তো খেলেছিলেনই তিনি। সেইসঙ্গে সোফি একলেস্টোনের সঙ্গে ২৫ বলে ৭০ রানের বিধ্বংসী পার্টানারশিপ খেলেছিলেন এই গ্রেস হ্যারিস। গ্রেস হ্যারিস যখন মাঠে আসেন সেই সময় ইউপি ওয়ারিয়র্সের রান ছিল ৭ উইকেটে ১০৫ এবং ওভার ছিল ১৬। সেই পরিস্থিতি থেকেই মাঠে শুরু হয়ে গ্রেস ঝড়। ২০ থেকে ২৫ মিনিটের সেই ঝড়েই কার্যত বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় গুজরাত জায়ান্টসকে। । মাত্র ২৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন গ্রেস হ্যারিস। তাতেই বাজিমাত ইউপি ওয়ারিয়র্সের।
কিন্তু মঙ্গলবারের ম্যাচে সেই গ্রেস হ্যারিসকেই প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। এমন সিদ্ধান্ত যে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়।