অশ্বিন, অক্ষর পটেলের থেকে ব্যাটিং পরামর্শ চান ন্যাথান লিয়ন!

Nathan Lyon
Nathan Lyon. (Photo by Jason McCawley – CA/Cricket Australia via Getty Images)

বর্ডার গাভাসকর ট্রফিতে সদ্য একটি ম্যাচ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। যদিও সিরিজ বাঁচাতে পারবে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু এখনও পর্যন্ত এই সিরিজে ব্যাটারদের সেভাবে পারফরম্যান্স করতে দেখা যায়নি। দুই দলেরই টপ অর্ডাররা ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। যদিও ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এবার সেই নিয়েই মজার ছলে মন্তব্য ন্যাথান লিয়নের। লোয়ার অর্ডারের ব্যাটিংটা নাকি রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর পটেলের থেকে শিখতে চান তিনি।

এবারে অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত একমাত্র সফল ব্যাটার েহলেন উসমান খোয়াজা। শেষ ম্যাচেও তাঁর ব্যাট থেকেই এসেছিল অর্ধশতরান। কিন্তু এবারের সিরিজের শুরু থেকেই অস্ট্রেলিয়া শিবির একটা সমস্যার মধ্যে রয়েছে। তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা সেভাবে পারফরম্যান্স করতে পারছেন না। প্রথম দুই টেস্টেই ভারতীয় দলের করার পিছনে প্রধান ভূমিকা ছিল লোয়ার অর্ডার ব্যাটারদের। কিন্তু অস্ট্রেলিয়া শিবিরে সেই ছবিটা দেখা যাচ্ছিল না।

লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা

সেটা যে ক্রমশই অস্ট্রেলিয়া শিবিরের চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এবার ভারতের হয়ে লোয়ার অর্ডারে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল এবং রবীন্দ্র জাদেজারা। প্রথম দুই ম্যাচে এই পারফরম্যান্স গুলোই যে ফারাক তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষ রাখে না। সেখানেই বারবার পিছিয়ে পড়ছিল অস্ট্রেলিয়া। সেই জায়গাতেই রানের খোঁজে এবার ন্যাখান লিয়ন। সেজন্যই মজার ছলে এবার অশ্বিন এবং অক্ষর পটেলের নাম নিয়েছেন তিনি। তাদের থেকেই লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের  টিপস চান এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ব্যাপারটা একেবারেই সেরকম নয় যে আমরা পরিশ্রম করছি না। আমরা কিন্তু নেটে দীর্ঘ সময়ের জন্য ব্যাটিং করছি। শেষ টেস্টে আমি বোধহয় কেরিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ব্যাটিং করেছিলাম। অন্তত নেটে যতক্ষণ সময় কাটিয়েছিলাম, আমার কেরিয়ারে বোধহয় এতক্ষণ সময় কাটাইনি”।

সেখানেই বারবার তাঁর মুখে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেলদের নাম উঠে এসেছে। তাদের থেকেই নাকি এবার পরামর্শ চাইবেন ন্যাথান লিয়ন। মজার ছলেই এমন কথা বলেছেন তিনি।

close whatsapp