ভারতের মাটিতে নেতৃত্বের বিচারে কামিন্সের থেকে স্টিভ স্মিথকে এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Mar 1, 2023 2:52 pm

পারিবারিক কারণের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। তাঁর জায়গায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের দায়িত্ব উঠেছে স্টিভ স্মিথের কাঁধে। তৃতীয় ম্যাচের শুরুতেই স্টিভ স্মিথকে প্রশংসায় ভরালেন রকবি শাস্ত্রী। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে প্যাট কামিন্সের থেকে স্টিভ স্মিথকেই এগিয়ে রাখছেন তিনি। তাঁর মতে ভারতের মাটিতে টেস্টের মঞ্চে নেতৃত্ব দেওয়াকর ব্যপারে কামিন্সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন স্মিথ। ভারতকের পালসও তিনি অনেক বেশী বোঝেই বলেই মনে করেন শাস্ত্রী।
প্যাট কামিন্সেরক নেতৃত্বে ভারকতের বিরুদ্ধে প্রথম দুটো শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। জই ম্যাচেই মাত্র আড়াই দিনে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। ভারতীয় স্পিন আক্রমণের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। তৃতীয় ম্যাচে স্টিভ স্মিথের কাঁধে উঠেছে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। আর দায়িত্ব পেয়েই তিনি যে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। স্মিথের ক্ষুরধার বুদ্ধির সামনে এদিন তাসের ঘরের মটো ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ।
কামিন্সের পরিবর্তে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ
টস জিতে অবশ্য ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারেই ভারতের পক্ষে আসেনি। অজি স্পিনার ম্যাথু কুহ্নেম্যানের স্পিন দাপটের সামনেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রথম ইনিংস। ম্যাতের আগে থেকেই স্মিথের প্রশংসায় পঞ্চমুখ ছিলেনল রবি শাস্ত্রী।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন,দলের নেতা হিসাবে পরিবর্ত স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের হাতে সবসময়ই রয়েছে। আমার মনে হয় সেটা তাদের জন্য যতেষ্ট ভাল কাজও করবে। অধিনায়কত্বের দায়িত্ব ম্যাচের সময় মানসিকতাও বিভিন্ন সময়ই পরিবর্তন নিয়ে আসে। তাঁর একাগ্রতা সবসময়ই সকলের থেকে আলাদা রয়েছে। এছাড়া অধিনায়ক হিসাবে তাঁর ব্যাটিং পারফরম্যান্সও আমরা সকলে জানি। তিনি সেই সকল ক্রিকেটারদের মধ্যে একজন যাঁর নেতৃত্ব দেওয়ার চাপ নেওয়ার দক্ষতা রয়েছে। এছাড়া ভারতের মাটিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতাও রয়েছে এই তারকা ক্রিকেটারের।
স্যান্ডপেপার গেট কান্ডের পরই অস্ট্রেলিয়া দল তেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ। সেইসঙ্গে তাঁর নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। যদিও ভারতের বিরুদ্ধে এই েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সহ অধিবায়ক ছিলেন স্টিভ স্মিথ। এবার তাঁর কাঁধেই উঠল নেতৃত্বের দায়িত্ব।