ইন্দোরের কঠিন পিছে সাফল্যতা পেয়ে খুশি অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি
আপডেট করা - Mar 6, 2023 11:55 am

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টে জয় পাওয়ার ব্যাপারে নিজের মতামত প্রকাশ করলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক আলেক্স ক্যারি। ইন্দোরের টেস্টে তৃতীয় দিনের প্ৰথম সেশনেই জয়লাভ করে স্টিভ স্মিথের দল। তার সাথে সাথে সিরিজ ২-১ করে কামব্যাক করার পাশাপাশি ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে অস্ট্রেলিয়া দল।
ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওভালে। ম্যাচটি ৭ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত খেলা হবে। এছাড়াও ১২ই মার্চ তারিখকে অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছলেও দ্বিতীয় দল কে হবে তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে ভারত এবং শ্রীলঙ্কার দুই দলের কাছেই সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাব্লুউটিসির ফাইনাল খেলার।
ইন্দোরের পিচে ৮ ডিগ্রি বল ঘোরা নিয়ে মন্তব্য করলেন অ্যালেক্স ক্যারি
অ্যালেক্স ক্যারির মতে ইন্দোরে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টের প্রথম দিনেই এতো তাড়াতাড়ি বল এতোটা ঘুরবে সেটা হয়তো দুই দলের কেউই আশা করেনি। অস্ট্রেলিয়া দলের জন্য তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা সিরিজে পিছিয়ে ছিল।
অস্ট্রেলীয় উইকেটরক্ষক বলেন, “যখন বল এতোটা লাফায় তখন আপনার সহজাত প্রবৃত্তিই সেটার সাথে মানিয়ে নেয়। আমি মনে করিনা আমাদের মধ্যে বেশি কেউ খেলার শুরুতে ৮ ডিগ্রি বল ঘোরাটা আশা করেছিলাম। কিন্তু সেটার সাথে মানিয়ে নেওয়া এবং আমাদের দলের জন্য কিছুটা গতি অর্জন করা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এখানে খেলাটা খুবই মজার ছিল এবং সেটা প্রত্যেকের জন্য চ্যালেঞ্জিংও ছিল এবং এই টেস্টের শেষটা সঠিকভাবে করতে পারার জন্য আমরা খুব খুশি।”
তিনি আরও বলেন, “বলগুলি পিচে পড়ার পর ভয়ানক ভাবে ব্যাটে আসছিল, এমনকি স্টার্ক একটি হাফ ভলি বল করে যেটা ভয়ঙ্কর ভাবে বিপক্ষের ব্যাটে আসে, তাই আমরা যা লক্ষ্য করেছিলাম ব্যাটিংয়ের সময় সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছিলাম।”
তৃতীয় টেস্টে গ্লাভস হাতে অ্যালেক্স ক্যারি খুবই ভালো উইকেট রক্ষণের প্রদর্শন করেছেন। এই ম্যাচ থেকে মাত্র ৩টি বাই রান বেরোয় তার গ্লাভস থেকে। তবে তৃতীয় টেস্টে জয় পেলেও অস্ট্রেলীয় উইকেটকিপার এই সিরিজে নিজের ব্যাটিং নিয়ে খুশি নন সেই ব্যাপারেও জানান। এবারে শেষ টেস্টে তিনি কেমন ব্যাটিংয়ের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।