মাটি থেকে ইঞ্চি কয়েক উপর থেকে ছোঁ মেরে অসামান্য ক্যাচ নিলেন শাফালি ভার্মা

শাফালির ক্যাচের সৌজন্যে সোফি ডিভাইন আউট হন

Shafali Verma Catch
Shafali Verma Catch. (Photo Source: Jio Cinema)

ডাব্লিউপিএলে খেলতে নেমে প্রথম ম্যাচেই নিজেকে উজাড় করে দিচ্ছেন শাফালি ভার্মা। প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিংয়ের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে সোফি ডিভাইনের ইনিংস শেষ করতে দিল্লি ক্যাপিটালসের ওপেনার একটি চমকপ্রদ ক্যাচ ধরেন।

বিশাল স্কোর তাড়া করতে নামা স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দলকে বিশাল বড় ধাক্কা দেন ১৯ বছর বয়সী তরুণী। ওপেনার সোফি ডিভাইন অফ স্পিনার অ্যালিস ক্যাপ্সির বলের ক্রিজের বাইরে বেরিয়ে এসে বড় শট খেলেছিলেন। মিড অফে ফিল্ডিং করতে থাকা শাফালি ভার্মা অনবদ্য লাফ দিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ক্যাচটি ধরতে সক্ষম হন। প্রতিক্রিয়া দেখানোর জন্য শাফালির কাছে খুবই কম সময় থাকা সত্ত্বেও শাফালি ক্যাচ নিতে ভুল করেননি।

২২৩ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের প্রথম ওভারে ম্যারিজান কাপের বোলিংয়ে ১৪ রান তোলে স্মৃতি মান্ধানার সৌজন্যে। তাঁর সিনিয়র ওপেনিং পার্টনার ডিভাইনও পিছিয়ে থাকেননি এবং পরের ওভারে শিখা পান্ডেকে তিনটি বাউন্ডারি মারেন।

ব্যাটিং ও ফিল্ডিংয়ে উজ্জ্বল শাফালি ভার্মা

তবে টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় ডেলিভারিতে ডিভাইনকে আউট করে তরুণ ইংলিশ অলরাউন্ডার ক্যাপ্সি তাঁর অধিনায়ক মেগ ল্যানিংসের ভরসার প্রতিদান দেন। শাফালি ভার্মার ক্যাচের ফলে ডিভাইনের ইনিংস শেষ হয় ১১ বলে ১৪ রানে। তাঁর পরের ওভারে আরও একবার সাফল্য পান ক্যাপ্সি, যখন বিপজ্জনক দেখানো মান্ধানাকে আউট করেন।

এর আগে শাফালি ব্যাট হাতে অসামান্য প্রদর্শন করেছিলেন। আগ্রাসী ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে বড় স্কোর তুলতে সাহায্য করেন। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শাফালি। অধিনায়ক ও ওপেনিং সঙ্গী ল্যানিংয়ের সঙ্গে ১৬২ রানের পার্টনারশিপে জড়িত ছিলেন তিনি। হেদার নাইটের ডেলিভারিতে উইকেটকিপার রিচা ঘোষের হাতে ক্যাচ না দিলে শাফালি নিশ্চিতভাবে সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারতেন।

close whatsapp