“অতি-আগ্রাসী শটে উইকেট ছুঁড়ে এসেছে” – ভারতের হারের কারণ বিশ্লেষণ করলেন মার্ক ওয়া

চেতেশ্বর পূজারা ছাড়া ভারতের কোনো ব্যাটার ৩০ রানও টপকাতে পারেননি

Mark Waugh
Mark Waugh. (Photo by Scott Barbour – CA/Cricket Australia via Getty Images/Getty Images)

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া প্রত্যাবর্তন করেছে এবং ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট নয় উইকেটে জিতেছে। ভারতের ব্যাটিং লাইন আপ ম্যাচের প্রথম ইনিংসে ধসে যায় এবং স্পিন-সহায়ক পিচে স্বাগতিক দল মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায়।

প্রথম ইনিংসে ১৯৭ রান সংগ্রহ করে অজিরা ৮৮ রানের মূল্যবান লিড নিয়েছিল। সেখান থেকে ভারতকে ম্যাচে ফিরতে হলে অসামান্য ব্যাটিং পারফর্ম্যান্স দেখাতে হত, যা ভারতীয় ব্যাটাররা করে দেখাতে পারেননি। অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ৫৯ রানের ইনিংস খেললেও বাকী ব্যাটাররা তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারেননি এবং অস্ট্রেলিয়ার জয়ের জন্য মাত্র ৭৬ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। খুব সহজেই এই রান তাড়া করতে সক্ষম হয়েছিল অজিরা।

ভারত আক্রমণ এবং রক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য পায়নি: মার্ক ওয়া

তৃতীয় টেস্টে ভারতের দৈন্যদশা দেখে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া তাঁর মতামত তুলে ধরেছেন। ওয়া জানিয়েছেন যে ভারতের ব্যাটাররা তাঁদের উইকেট ছুড়ে এসেছিল এবং ভারতের আত্মতুষ্টি ম্যাচ হারার অন্যতম কারণ ছিল।

“আমি মনে করি ভারত প্যাডেল থেকে তাদের পা সরিয়ে নিয়েছে। আমার মনে হয় তারা আত্মতুষ্ট ছিল। তারা টস জেতার পরে ভেবেছিল ম্যাচে তাদের হাতে। তারা আক্রমণ এবং রক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য পায়নি। তাদের কিছু ব্যাটার অতি-আগ্রাসী শটে উইকেট ছুঁড়ে এসেছিল,” ফক্স ক্রিকেটে ওয়া বলেছেন।

“প্রথম ইনিংসে বল হাতে তারা যতটা সম্ভব সঠিক ছিল, যদিও তারা অনেক হাফ-ভলি বোলিং করেছে। আমি মনে করি ভারতকে এখন অনেক চিন্তাভাবনা করতে হবে। এই ম্যাচে তাদের সেরা ফর্মের থেকে অনেকটাই পিছনে থাকায় তাদের প্রত্যাবর্তন করতে হবে,” তিনি যোগ করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিশ্চিত জায়গা পাওয়ার জন্য ভারতকে এখন আহমেদাবাদে আয়োজিত চতুর্থ টেস্টে জিততেই হবে। ৯ই মার্চ থেকে শুরু হওয়া টেস্টে ভারত হেরে গেলে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে।

close whatsapp