ব্যাটিং বিপর্যয়ের কারণে তৃতীয় টেস্টে হারের মুখ দেখলো ভারত

Australia
Travis Head and Marnus Labuschagne [Photo Source: BCCI]
প্রথম দুই টেস্টে জয়ের পর ভারতীয় দলকে নিয়ে সমর্থকরা বেশ আত্মবিশ্বাসী ছিল। কিন্তু তৃতীয় টেস্টে জয়ের ধারা বজায় রাখতে পারলো না রোহিত বাহিনী। দুই ইনিংসেই ব্যাটিং বিভাগ ধরাশায়ী হওয়ায় খুব সহজেই এই ম্যাচ জিতে নিল স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেটে এই ম্যাচ সহজেই জিতে নিল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ভারত। বিরাট কোহলি ৫২ বলে ২২ এবং শুভমন গিল ১৮ বলে ২১ রান করেন। বাকি কেউই ২০ রানের গন্ডি পার করতে পারেনি। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজার ৬০ রানের ইনিংসের সুবাদে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৬ রানে গিয়ে দাঁড়ায়। তবে দ্বিতীয় দিন অশ্বিন এবং উমেশের দুর্দান্ত বোলিংয়ে ১৯৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। কিন্তু বোলিংয়ে কামব্যাক করলেও ব্যাটিং বিভাগ ফের হতাশ করে।

দ্বিতীয় ইনিংসে পূজারা দলের স্কোরবোর্ডকে যতটা সম্ভব টেনে নিয়ে যান। পূজারার পর সর্বোচ্চ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। তিনি ২৭ বলে ২৬ রান করেন। কিন্তু শেষমেশ স্কোরবোর্ডে যে রান ওঠে তা জেতার জন্য যথেষ্ট ছিল না। মাত্র ১৬৩ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। নাথান লিয়নের দুর্দান্ত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। তিনি মাত্র ৬৪ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন।

মাত্র ৭৬ রানের লক্ষ্যে পৌঁছাতে অস্ট্রেলিয়া খুব বেশি দেরি করেনি। শুরুতে অশ্বিনের বলে উসমান খাওয়াজা উইকেট হারালেও তারপরে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুসেন মিলে খুব অনায়াসেই দলকে জেতার পথে নিয়ে যায়। ট্রাভিস হেড ৪৯ রান এবং মার্নাস ল্যাবুসেন ২৮ রানে অপরাজিত থাকেন।

দুই ইনিংসে মোট ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন নাথান লিয়ন

ভারতের ব্যাটসম্যানদের ধরাশায়ী করে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টে ম্যাচসেরা হলেন অস্ট্রেলীয় স্পিনার নাথান লিয়ন। প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টে অসাধারণ কামব্যাক করে ৪ ম্যাচের সিরিজ ২-১ করল অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারত সিরিজ জয় করবে নাকি অস্ট্রেলিয়া সিরিজ ড্র করতে সফল হবে সেটাই এখন দেখার বিষয়। শেষ টেস্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯ মার্চ থেকে শুরু হবে।

তৃতীয় টেস্টের ব্যাপারে টুইটারে অনেকে নিজের বক্তব্য প্রকাশ করলেন-

close whatsapp