স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানের ওপর অধিক নির্ভরশীল অস্ট্রেলিয়া, মনে করছেন গ্লেন ম্যাকগ্রা
আপডেট করা - Feb 28, 2023 10:25 pm

ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে চার ম্যাচের টেস্ট সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচেই শোচনীয় হার হয়েছে অজি বাহিনীর। আর তাতেই অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে শুরু হয়ে সমালোচনার ঝড়। বোলিং পারফরম্যান্স ভাল হলেও ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে একেবারেই সফল হতে পারেনি অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপ। দুটো ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অজিদের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার ব্যাটিং স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানের ওপরই বেশী নির্ভরশীল বলে মনে করছেন তিনি।
এখনও পর্যন্ত বারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানেই ব্যাট হাতে খানিকটা সফল হয়েছেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে েই সিরিজে সর্বোচ্চ রানের মালিকও মার্নাস লাবুশানেই। আর সেটা দেখেই খানিকটা অসন্তুষ্ট গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিনয়ার বাকি ব্যাটারদেরও দায়িত্ব নেওয়ার বার্তা দিচ্ছেন তিনি। তাঁর মতে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানের ওপরই অস্ট্রেলিয়া দল ব্যাটিংয়ের ক্ষেত্রে বেশী নির্ভরশীল হয়ে পড়েছে।
চলতি সিরিজে এখনও পর্যন্ত ১১৯ রান করেছেন মার্নাস লাবুশানে
অস্ট্রেলিয়া শিবিরে ট্রেভিস হেড রয়েছেন। ঘরের মাঠে সম্প্রতি দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ক্যামেরণ গ্রীণও এার অজি শিবিরে ফিরছেন। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হলে যে সকল ব্যাটারদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম টেস্টের শেষ ইনিংসে তো একশো রানের গন্ডীও টপকাতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপ। তৃতীয় ম্যাচের আগে সেই কথাই বারবার শোনা গেল এই প্রাক্তন তারকা ক্রিকেটারের মুখে।
ইন্ডিয়া টুডেকে এই প্রসঙ্গে্ গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, আমার মনে হয় এই মুহূর্তে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানের ওপরই অস্ট্রেলিয়া শিবির বেশী নির্ভরশীল হয়ে পড়ছে। এই বছরটা ট্রেভিস হেডেরও কিন্তু খুূব ভালই গিয়েছে। আমার মতে গোটা ব্যাটিং লাইনআপকেই এবার ভাল পারফরম্যান্স দেখাতে হবে।
এই মুহর্তে এই সিরিজে মার্নাস লাবুশানের রান রয়েছে ১১৯। তাঁর গড়ে রয়েছে ২৯.৭৫। অন্যদিকে স্টিভ স্মিথের দুই ম্যাচ শেষে রান রয়েছে ৭১। গড় রয়েছে ২৩.৬৬। যদিও ২০১৭ সালে এই স্টিভ স্মিথই বর্ডার গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ রান করেছিলেন। আট ইনিংসে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের রান ছিল ৪৯৯। তৃতীয় ম্যাচ থেকে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।