ভারতের বিরুদ্ধে টেস্টে নিজের ভূমিকা পালনের জন্য প্রস্তুত মিচেল স্টার্ক

Mitchell Starc
Mitchell Starc. (Photo by Daniel Kalisz/Getty Images)

আঙুলের চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মিচেল স্টার্ক। দুই ম্যাচে তাঁর মতো তারকা ক্রিকেটারের অনুপস্থিতি ভালভাবেই বোঝা গিয়েছে। তবে তৃতীয় ম্যাচ থেকেই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক। এখনও তিনি একশো শতাংশ সুস্থ নন। তবে দলে ফেরার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন মিচেল স্টার্ক। এই মুহর্তে চূড়ান্ত প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন মিচেল স্টার্ক। সেইসঙ্গে তৃতীয় টেস্ থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স। স্টার্কের দলে ফেরা যে অজিু শিবিরকে স্বস্তি যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামাপ কথা নিদজেই ঘোষমা করেছেন মিচেল স্টার্ক। মায়ের অসুস্থতার জন্য দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই দেশে ফিরে গিয়্ছেন প্যাট কামিন্স। আপাতত পরিবারের পাশেই থাকতে চান তিনি। কামিন্সের অনুপস্থিতিতে ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। সেই সময় মিচেল স্টার্কের দলে ফেরার বার্তা যে অস্ট্রেলিয়া শিবিরকে অনেকটাই স্বস্তি যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

আঙুলের চোটের জন্য প্রথম দুই টেস্টে খেলতে পারেননি মিচেল স্টার্ক

আঙুলের চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি মিচেল স্টার্ক। দুই ম্যা্চেই অস্ট্রেলিয়ার শোচনীয় হারের ছবি দেখা গিয়েছ। প্রথম ম্যাচে  এক ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও বদলায়নি ছবিটা। সেখানে ৬ উইকেটে ভারতীয় দলের কাছে হারতে দেখা গিয়েছিল তাদের। ধীরে ধীরে এখন অনেকটাই সেরে উঠেছেন মিচেল স্টার্ক। একশো শতাংশ ফিট না হলেও মাঠে নামার জন্য তিনি যথেষ্ট সুস্থ বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে মিচেল স্টার্ক জানিয়েছেন, “এখন মোটামুটি ঠিকই রয়েছি। দলে নির্বাচনের জন্য প্রস্তুত েরয়েছি আমি। যেহেটু এটডা টেস্ট ম্যাচ সেইক্ষেত্রে এমন পরিস্থিতি ঠিকই রয়েছে। আমি যতটা দ্রুত ভেবেছিলাম, সেরে ওঠার ক্ষেত্রে তার থেকে খানিকটা বেশী সময়ই লাগছে। তবে ধৈর্য ধরতে আমার কোনও সমস্যা নেই। এখনও অবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে। তবে খেলার জন্য সঠিক অবস্থাতেই রয়েছি আমি। এই দলে নিজের ভূমিকায় পালনের জন্য আমি প্রস্তুত রয়েছি বলেই মনে করছি”।

সিরিজে ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।  সিরিজে মান রক্ষার লড়াইয়ে  ইন্দোরে জিততেই হবে অজি শিবিরকে। যদিও সেই ম্যাচে নামার আগে চোট আঘাত চিন্তায় রাখছে অস্ট্রেলিয়া বাহিনীকে। ডেভিড ওয়ার্নার নেই। প্যাট কামিন্লও দেশে ফিরে গিয়েছেন। স্টার্কের পাশাপাশি এই ম্যাচেই হয়ত অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন ক্যামেরণ গ্রীণও।

close whatsapp