সহ অধিনায়ক বাছার দায়িত্ব রোহিত শর্মার ওপরই দিয়েছে বিসিসিআই

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: BCCI )

রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ দুটো ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যদিও দল অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে। যদিও এই স্কোয়াড ঘোষণার পর কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যার কেন্দ্রে রয়েছেন লোকেশ রাহুল।  স্কোয়াড ঘোষণা করা হলেও, লোকেশ রাহুলকে ভারতীয় দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্বে কে আসবেন তা নিয়েই এখন চূড়ান্ত বিশ্লেষ শুরু হয়ে গিয়েছে। যদিও শোনাযাচ্ছে এই বিষয়ে নাকি রোহিত শর্মার হাতেই দায়িত্ব দিয়েছে বিসিসিআই।

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার পর থেকেই ভাল ফর্মে নেই লোকেশ রাহুল। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এসিয়া কাপ কোনও জায়গাতেই নিজেপর পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেখানেও পারছেন না  লোকেশ রাহুল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। পরপর দুই টেস্টেই লোকেশ রাহুলের ব্যাটে বড় রানের ঝলক দেখা যায়নি।

লোকেশ রাহুলকে সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে

দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তো মাত্র এক রানেই সাজধরে ফিরেছিলেন েই তারকা ক্রিকেটার। সেই থেকেই লোকেশ রাহুলকে ভারতীয় দল থেকে বসানোর জাবীতে সোচ্চ্বার হয়েছেন অনেকে। লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিলকেই খেলানোর দাবী তুলতে শুরু করেছেন সকলে। যদিও ভারতীয় দলের সকলে লোকেশ রাহুলের পাশেই দাঁডিয়েছেন। রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা সকলেই  লোকেশ রাহুলের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

দল থেকে বাদ না পড়লেও স্কোয়াড ঘোষণার পরই কিন্তু সকলে চমকে গিয়েছিলেন। লোকেশ রাহুলের নামের পাশ থেকে সহ অধিনাকের তকমা সরিয়ে দিয়েছিল বিসিসিআই। যদিও তাঁকে রেখেই দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই থেকেই লোকেশ রাহুলকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। শোনাযাচ্ছে নিজের ডেপুটি বেছে নেওয়ার স্বাধীনতা নাকি এখন রোহিত শর্মার হাতেই ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নতুন দায়িত্বে কে আসবেন তা নিয়েই চর্চা তুঙ্গে রয়েছে।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে অবস্য তিনজনের নাম ঘোরাফেরা করছে সহ অধিনায়কের পদের জন্য। রূিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাদেজা। হাতে অবস্য এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। তৃতীয় টেস্টে নামার আগেই নিজের সহ ইঅধিনায়ক চয়ন করে নিতে হবে ভারত অধিনায়ককে। লোকেশ রাহুল পরবর্তী কে এই দায়িত্ব পান সেটাি দেখার।

close whatsapp