মোহালীতে ভক্তের হাত থেকে বিশেষ উপহার পেলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: instagram: PCA )

গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলির ভক্তের ছড়াছড়ি। আর ভারতের মাটিতে যে বিরাটের কত ভক্ত রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সামনেই রয়েছেটি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যে বিরাট কোহলির ব্যাট থেকে বিরাট রানের প্রত্যাশাতেই রয়েছেন তাঁর অগুন্তী ভক্তরা তা বলাই বাহুল্য। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধো মোহালীতে নামবে টিম ইন্ডিয়া। তিন ম্যাচেরর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যচে মুখোমুকি হবে দুই দল। সেই ম্যাচে নামার আগেই বিরাট কোহলিকে বিশেষ উপহার দিলেন এক ভক্ত।

এশিয়া কাপে কেরিয়ারের ৭১ তম সেঞেচুরী পেয়েছেন বিরাট কোহলি। আর তা দেখার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে আপ্লুত সকলে। বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাঠেঅস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি  সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যেচে মোহালীতে নামবে তারা। সেই ম্যাচে নামার আগেই প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই প্রস্তুতির সময়ই বিরাট কোহলিকে  নিজে হাতেআঁকা একটি ছবি উপহার হিসাবে তুলে দেন এক বিরাট ভক্ত। যে উপহার পেয়ে আপ্লুত বিরাট কোহলি। সেই ছবি এখন সোশ্যাল সাইটেও ভাইরাল।

এশিয়া কাপেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী ছিল না। আর তাতেই ক্রমশ বিরাট কোহলিকে নিয়েবাড়তে শুরু করেছিল চিন্তা। একইসঙ্গে তাঁকে নিয়ে সমালোচনাও বাড়ছিল প্রচুর। আর তাতে যে বিরাট কোহলির ওপরও যে ক্রমশ চাপ বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপ শুরু হওয়ার আগে বিরাট কোহলি সেই কথা নিজে মুখেই জানিয়েছিলেন।

প্রায় ১০২০ দিন পর অবশেষে বিরাট কোহলির সেঞ্চুরীর খরা কেটেছে। এবারের এশিয়া কাপের শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৩৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর হংকং এবং পাকিস্তান দুই দলের বিরুদ্ধেই অর্ধশতরান পেতে দেখা গিয়েছিল বিরট কোহলিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান না পেলেও, আফগানিস্তানের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে ঠিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

রশিদ খানদের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তো বটেই, ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুমেও স্বস্তি ফিরেছে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার পালা ভারতীয় দলের। এই মঞ্চেও যে সকলের নজর রয়েছে বিরাট কোহলির দিকে তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলি সেইভাবে প্রস্তুতিও সারছেন।সেই সময়ই বিরাট কোহলিকে বিশেষ উপহার তুলে দিলেন এক ভক্ত।

close whatsapp