অস্ট্রেলিয়াকে ২২০ থেকে ২৫০-এর মধ্যেই আটকানোর লক্ষ্য অক্ষর পটেলদের
আপডেট করা - Feb 18, 2023 10:37 pm

নাগপুরের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে সহজে হারাতে পারলেও, দিল্লিতে কিন্তু ভারতীয়দলের রাস্তাটা বেশ কঠিন হয়ে গিয়েছে। অন্তত দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল খানিকটা হলেও যে ব্যাকফুটে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না । তবে ম্যাচ যে একেবারে হাতের বাইরে চলে গিয়েছে এমনটা কিন্তু মানতে নারাজ অক্ষর পটেল। তাদের সামনে এখনও অনেকটা সুযোগ রয়েছে বলেই মনে করছেন তিনি। এই মুহূর্তে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। সেখানেই তাদের ২২০ থেকে ২৫০ রানের মধ্যেই আটকে রাখাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় দলের।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ২৬৩ রানেই শেষ হয়ে গিয়েছিল। যদিও জবাবে ব্যাটিং করতে নেমে খুব একটা ভাল পারফম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দলও। প্রথম দিন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ক্রিজে দাঁড়িয়ে থাকলেও, দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের। সেখানেই মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেছেন অক্ষর পটেল
গত ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এবারও সেই লোয়ার অর্ডার ব্যাটাররাই ভারতীয় দলের মংান বাঁচিয়েছেন। অক্ষর পটেল, রবিচন্দ্রমন অশ্বিনদের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। সেখানেই ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অকর্ষর পটেল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রানে পিছিয়ে থেকেই থেমেছিল ভারতীয় দল। যদিও তা নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত নন অক্যর পটেল। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের পরিকল্রপনা কী সেটাই জানিয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের শেষে অক্ষর পটেল জানিয়েছেন, “তাদের যদি তাড়াতাড়ি আমরপা শেষ কররে দিতে পারি সেটাই সবচেয়ে বড় ভাল কাজ হবে। আমার মতে অস্ট্রেলিয়াকে যদি ২২০ থেকে ২৫০ এর মদ্যে বেঁধে দেওয়া যায়, সেটাই সবচেয়ে ভাল হবে আমাদের জন্য। আমরা যদি চতুর্থ দিনে ব্যাটিং করতে নামি তবে সেই রান তাড়া করাটা সুবিধা হবে। কারণ উইকেট ক্রমশই ধীরগতির হয়ে যাচ্ছে। তার সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রধান। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুত উইকেট তোলাটা সহজ হবে না, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে”।
ভারতের বিরুদ্ধে এক রানের লিড নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে এখন অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬১। অজিরাও যে বড় রানের লক্ষ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।