১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে যাত্রা শুরু কলকাতা নাইট রাইডার্সের
আপডেট করা - Feb 17, 2023 9:49 pm

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৩ সালের আইপিএলের। ঘরের মাঠে আগের বছরই ফিরেছিল আইপিএল। কয়েকটি ভেন্যুতেই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বছরই ফের পুরনো ছন্দে দেখা যেতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। আর সূচী ঘোষণা হওয়ার পরই যে কেকেআর ভক্তদের মধ্যে খুশির আবহ তা বলার অপেক্ষা রাখে না। কারণ দীর্ঘদিন পর ফের ইডেন গার্ডেন্সে নামতে চলেছেন কলকাতাপ নাইটরা।
এবারের আইপিএলে ১ এপ্রিলই যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই তাদের সামনে রয়েছ পঞ্জাব কিংস। যদিও হোম ম্যাচ দিয়ে নয়, অ্যাওয়ে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করছে এবার কলকাতা নাইট রাইডার্স। গতবার ইজডেন গার্ডেন্সে প্লেঅফের ম্যাচ হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের গন্ডী টপকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবার ফের ঘরের মাঠে নামতে চলেছেন কলকাতর নাইটরা। শুক্রবারই আসন্ন্ আইপিএলের সূচী ঘোষণা করেছে বিসিসিআই।
আসন্ন আইপিএলে গ্রুপ-এ-তে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই রয়েছেন তাদের সহ্গে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, লখনউ সুপার াজায়ান্টসদের মতো দলগুলো। গতবারের আইপিএলে ভাল পারফ্ম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিল দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ছয় নম্রেই শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেশকিছু তারকা ক্রিকেটারকে দলে তুলে নিয়েছেন। নাইট শিবিরে বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে এসেছেন কর্তারা।
গতবারই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে। যদিও নাইট রাইডার্স গ্রকুপপর্ব টপকাতে পারেনি। কিন্তু শ্রেয়স আইয়ারের ব্যাটে রানের ঝলক দেখা গিয়েছিল। গত মরসুমে ৪০১ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। এই মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। অন্যদিকে এবারের মিনি নিলাম তেকে নাইট রাইডার্স শিবিরে এসেছেন নিউ জিল্যান্ডের লোকে ফার্গুসন। দলে এসেছেন রহমনুল্লা গুরবাজ, শার্দূল ঠাকুরের মতো তারকা ক্রিকেটাররা।
আইপিএল ২০২৩-এ কলতাতা নাইট রাইডার্সের সূচী
১ এপ্রিল – পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
৬ এপ্রিল – কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৯ এপ্রিল – গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স
১৪ এপ্রিল – কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ
১৬ এপ্রিল – মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স
২০ এপ্রিল – দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স
২৩ এপ্রিল – কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
২৭ এপ্রিল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স
২৯ এপ্রিল – কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স
৪ মে – সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স
৮ মে – কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস
১১ মে – কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
১৪ মে – চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
২০ মে – কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস