মরণ বাঁচন ম্যাচের আগে কায়রণ পোলার্ডের সঙ্গে খোশ মেজাজে ক্রুণাল পান্ডিয়া
আপডেট করা - May 16, 2023 3:49 pm

আইপিএলের প্লেঅফের লক্ষ্যে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্ট ও মুম্বি ইন্ডিয়ান্স। দুই দলের কাছেই এই ম্যাচ মরণ-বাচন লড়াই। সেখানেই শেষপর্যন্ত কাদের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। কিন্তু সেই ম্যাচে নামার আগে দুি তারকাদজের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক দেখা গেল। প্রস্তুতির সময় কায়রণ পোলার্ডের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন ক্রুণাল পান্ডিয়া। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক তাদের। খানিকটা হলেও ম্যাচের আবেগতাড়িত দুই দলের দুই তারকা ক্রিকেটার।
এই মুহর্তে দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে সূর্যকুমার যাদবের ফর্মের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারছে না কোনও বোলার। শেষ ্মযাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল লখমনউ সুপার জায়ান্টস। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই শেষপর্যন্ত জয় তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেইসঙ্গেই এবারের আইপিএলের প্লে্ফের রাস্তাও খোলা রেখেছে লখনউয়ের সুপার জায়ান্টসরা। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে ক্রুণাল পান্ডিয়ার দল।
ম্যাচের আগে ক্রুণাল পান্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন কায়রণ পোলার্ড
দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন ক্রুণাল পান্ডিয়া। সেই দলে খেলার সঙ্গেই রকায়রণ পোলার্ডের সঙ্গে তাংর নিবিড বন্ধুত্বের সম্পর্ও গড়ে উঠেছে। এদিন মাঠে তারা একে অপরের প্রতিপক্ষে নামলেও, মাঠের বাইরে তারা বন্ধু। প্রস্তুতি্র মাঝেই সেই চিত্র ফের একবার দেখা গেল। প্রস্তুতির সময় রকায়রণ পোলার্ডের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল ক্রুণাল পান্ডিয়াকে। তাদের মধ্যে নানান বিষয় নিয়ে নানান আলোচনাও চলে এদিন। দীর্ঘদিন পর দেখা হওয়ার পাশাপাশি তারা যে খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ক্রুণাল পান্ডিয়াকে প্রশ্ংসায় ভরিয়ে দিয়েছেন কায়রণ পোলার্ড।
Our boys train hard in Lucknow ahead of #LSGvMI for crucial 2️⃣ points 💙👉 https://t.co/wc8p5074qI
🎥 Enjoy the full episode of #MIDaily on the MI App 📱#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 MI TV pic.twitter.com/1rgIOE24yq
— Mumbai Indians (@mipaltan) May 16, 2023
সেই টুইটাররের ভিডিওতেই কায়রণ পোলার্ড জািয়েছেন, “আমি সর্বদাই বলে এসেছি যে একজন হার্দিক পান্ডিয়া অন্যজন আমার কাছে স্মার্ট পান্ডিয়া। আমার কাছে আমাদের যে সম্পরিক মাঠের বাইরে রয়েছেন, সেই সম্পরিক মাঠের ভিতরেও রয়েছে আমাদের মধ্যে”।
২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে তারা একসঙ্গেই খেলেছেন। কিন্তু এরপরই ক্রুণাল পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই লখনউ সুপার জায়ান্টসে গিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাংচটি আইপিএল জয়ের স্বাক্ষী রয়েছে দুজনই। এবার অবশ্য তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছেন। সেই ম্যাচে নামার আগেই ফের একবার ভেসে উঠল দুই ক্রিকেটারের বন্ধুত্বের সম্পর্ক।