মান্ধানাকে ছুঁতে না পারলেও ২.৬০ কোটি টাকার বিশাল দর পেলেন দীপ্তি শর্মা
ইউপি ওয়্যারিয়র্জের হয়ে খেলবেন দীপ্তি
আপডেট করা - Feb 13, 2023 4:47 pm

ইউপি ওয়্যারিয়র্জ চলমান মহিলাদের প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল) নিলামের সময় শিরোনামে উঠে এসেছে কারণ তারা দীপ্তি শর্মাকে অধিগ্রহণ করার জন্য ২.৬০ কোটি টাকা খরচ করেছে। তারকা ভারতীয় অলরাউন্ডারকে ৫০ লাখ টাকার শীর্ষ বন্ধনীর বেস প্রাইসে রাখা হয়েছিল এবং প্রত্যাশা মতোই তাঁকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশে জন্মগ্রহণকারী তারকার জন্য একটি তীব্র বিডিং যুদ্ধে জড়িয়ে পড়েছিল ওয়ারিয়র্জ ও মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ অবধি ওয়্যারিয়র্জ সফল হয়েছিল।
দিল্লি দল দীপ্তির জন্য বিডিং শুরু করেছিল এবং মুম্বাই শীঘ্রই যোগ দেয়। গুজরাত জায়ান্টস ছিল তৃতীয় দল যারা দর হাঁকাহাঁকিতে যোগ দেয় এবং দ্রুত গতিতে তাঁর দাম উর্ধ্বমুখী হতে শুরু করেছিল। দীপ্তির জন্য বিড করা চতুর্থ দল ছিল ইউপি ওয়্যারিয়র্জ এবং আগ্রায় জন্মগ্রহণকারী তারকাকে নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
Watch Here: WPL Auction Live Updates
মুম্বাই এবং ওয়্যারিয়র্জের বিডের ফলে তাঁর মূল্য নিমেষে ২ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আড়াই কোটি টাকা অবধি লড়াই হলেও ওয়্যারিয়র্জ তাঁর দর ২.৬০ কোটি টাকায় নিয়ে গেলে অন্য কোনো দল বিড দিতে দক্ষম হয়নি এবং লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দীপ্তিকে কিনতে সক্ষম হয়।
ইউপি ওয়্যারিয়র্জ অধিনায়ক হিসেবে দীপ্তিকে নিয়োগ করতে পারে
২০১৪-র নভেম্বরে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে ২৫ বছর বয়সী তিন ফর্ম্যাট জুড়ে ভারতের প্রধান অলরাউন্ডার। তিনি আইসিসি টি-২০ অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এবং বোলারদের তালিকায় তৃতীয় স্থানাধিকারী। কুড়ি ওভারের ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। টি-টোয়েন্টিতে ৮৬ ইনিংসে ৯৭ উইকেট নেওয়া দীপ্তি ব্যাট হাতে ৯১৪ রান করেছেন। দীপ্তির সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে বলা যায় ওয়্যারিয়র্জের জন্য অসামান্য সম্পদ হবেন তিনি।
দীপ্তি বর্তমানে চলমান আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের সঙ্গে যুক্ত। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তিনি জাভেরিয়া খানের উইকেট নিয়ে ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।
দক্ষিণ আফ্রিকায় ভারতের শেষ টি-২০ ত্রিদেশীয় সিরিজে তিনি নয় উইকেট নিয়ে শীর্ষস্থানীয় উইকেট শিকারী ছিলেন। মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২২-এ বাঁ-হাতি ব্যাটার ভেলোসিটির অধিনায়কত্ব করেছেন এবং উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগ ২০২৩ মরসুমের জন্য দলের অধিনায়কত্বর দাবীদার হবেন।
দীপ্তি লখনউয়ের ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার পরে টুইটারের প্রতিক্রিয়া
All of us right now 😄@Deepti_Sharma06 👑🫅#WPLAuction #UPWarriorz #WPL pic.twitter.com/AuZnDUQQOo
— UP Warriorz (@UPWarriorz) February 13, 2023
Swagat kariya humari Doosri Warrior ka 👌
Utpaath machane aagayi hai queen @Deepti_Sharma06 🥳
Are you excited, coz we surely are 😃#WPLAuction #UPWarriorz #WPL pic.twitter.com/CTJBprFepw
— UP Warriorz (@UPWarriorz) February 13, 2023
🔨 DEEPTI TO UP! The all-rounder is all set to play for the UP Warriorz in the inaugural WPL.
📷 Getty • #DeeptiSharma #WPL #WPLAuction #TeamIndia #BharatArmy pic.twitter.com/RPNGtomc2G
— The Bharat Army (@thebharatarmy) February 13, 2023
Sophie Ecclestone & Deepti Sharma bowling for UP Warriorz will be quite a sight. Both can bowl at any stage in a T20 game. Ashley Gardner is a fine pick from Gujarat Giants – one of the best all-rounders currently
— Sarang Bhalerao (@bhaleraosarang) February 13, 2023
Smriti Mandhana 3.4 Crore (RCB)
Deepti Sharma 2.6 Crore (UPW)
Jemimah Rodrigues 2.2 Crore (DC)
Shafali Verma 2 Crore (DC)
Pooja Vastrakar 1.9 Crore (MI)
Harmanpreet Kaur 1.8 Crore (MI)
Renuka Singh 1.5 Crore (RCB)*Babar Azam 1.2 Crore (PSL)#WPLAuction #WomensIPL
— Sushant Mehta (@SushantNMehta) February 13, 2023
Smriti Mandhana – 3.4 cr – RCB
Harmanpreet Kaur – 1.8 cr – MI
Deepti Sharma – 2.6 cr – UP Warriorz
Potential captaincy candidates for respective teams too
— Sarang Bhalerao (@bhaleraosarang) February 13, 2023
Just remember #smritimandhana #ShefaliVerma, #Jemima #DeeptiSharma all got bigger bids from franchisees than their skipper #Harmanpreet. That puts her in a slightly awkward position in that dressing room. Money changes a lot of things. #WPL2023 #WPLAuction2023 #WomensIPL
— G. S. Vivek (@GSV1980) February 13, 2023