“আইসিসিকে এখানে নজর দিতে হবে” – ভারতকে আবারও আক্রমণ করলেন ক্ষুব্ধ ইয়ান হিলি

নাগপুর টেস্টের পিচে প্র্যাক্টিস করতে চেয়েছিল অস্ট্রেলিয়া

Ian Healy
Ian Healy. (Photo by Scott Barbour – CA/Cricket Australia via Getty Images)

শুরু থেকেই দাপট বজায় রেখে একটি উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচে ভারত তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ভারতীয় স্পিন জুটি রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের দিশাহারা দেখিয়েছে। জাডেজা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে অশ্বিন সেই কীর্তি অর্জন করেন। একটি কঠিন উইকেটে রোহিত শর্মা ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পরে জাডেজা ও অক্ষর প্যাটেল হাফ সেঞ্চুরি করে মূল্যবান অবদান রেখেছিলেন।

ভারত ২২৩ রানের বিশাল লিড নেওয়ার পরে টিম অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচে ফিরে আসা অত্যন্ত কঠিন ছিল। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া ৩৩ ওভারের মধ্যে ৯১ রানে গুটিয়ে যায়, যা ভারতের মাঠে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।

টিম ম্যানেজমেন্ট এর পরে সিদ্ধান্ত নিয়েছিল নাগপুরের চতুর্থ দিনের পিচে অনুশীলন করার যাতে উপমহাদেশের পিচের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পাওয়া যায়। তবে গ্রাউন্ডস্টাফরা ইতিমধ্যেই নেট এলাকাসহ পিচটি জল দিয়ে ফেলায় অজিদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান হিলি এসইএন ক্রিকেটে এই পরিস্থিতি সম্পর্কে কথা বলার সময় ঘটনাটিকে “বিব্রতকর” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “নাগপুরের উইকেটে অনুশীলন সেশন করার জন্য আমাদের পরিকল্পনা ভেস্তে যাওয়া সত্যিই বিব্রতকর। এটা ভালো নয়, এটা ক্রিকেটের জন্য ভালো নয়। আইসিসিকে এখানে নজর দিতে হবে। অনুশীলনের জন্য অনুরোধ করার পরেও অযৌক্তিকভাবে উইকেটে তাদের জল ঢেলে দেওয়া খুবই জঘন্য এবং এটির উন্নতি করতে হবে।”

এর আগে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচও। তিনি বলেছেন, “এটা বেশ পরিষ্কার যে তারা কোন সারফেসে খেলতে চায়। আমরা আশা করছিলাম যে এমন কিছু হবে তাই আমি আগেই বলেছি, আমাদের পরিকল্পনায় সত্যিই পরিষ্কার হতে হবে।”

সিরিজের পরবর্তী টেস্টটি ১৭ই ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হতে চলেছে৷ ভারত যখন দ্বিতীয় টেস্টে নামবে তখন ঘরের মাঠে আরও একটি জয় যোগ করার আশা করবে। এদিকে, অস্ট্রেলিয়ান সমর্থকরা তাদের সিরিজে কিছুটা আশা জাগানোর জন্য এক ধরণের প্রত্যাবর্তনের আশা করছেন।

close whatsapp